Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:05:41 am, Wednesday, 27 April 2022
  • 179 বার পড়া হয়েছে

১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেপ্তার

নরসিংদী।।

নরসিংদীর মনোহরদীতে চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার সিগারেটসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার (২৩ এপ্রিল) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. থেকে সিগারেট চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুরের হাইমচরের পশ্চিম রামকৃষ্ণ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে রতন (৩০), নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার রূপসী কাজীপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নূর ইসলাম (২৮), অহিদ মিয়ার ছেলে সিয়াম (১৯), সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো: মোফাজ্জল হোসেন (৪০) ও কাঁচপুর বাজার এলাকার হরিলাল সাহার ছেলে সুজন সাহা (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মনোহরদীতে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে. আর কর্পোরেশন লি. এর গোডাউন থেকে ৯টি তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার সিগারেট চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার পর চুরিকৃত সিগারেট উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দেশের বিভিন্ন জেলায় নিয়মিত চুরি করার আগে তারা স্পট রেকি করে কৌশলে বড় ধরনের চুরি সংঘটিত করে থাকে। রোজার মাসে সেহরির পর থেকে পাহারাদার ও অন্যান্য লোকজন না থাকার সুযোগে সকাল বেলা চুরির ঘটনা ঘটায় তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও, কুমিল্লার লাকসাম, চাঁদপুরের হাইমচর থানাসহ বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর সার্কেল ফারিয়া আফরোজ, শিবপুর সার্কেল, মেজবাহউদ্দিন, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি আবুল বাশার প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেপ্তার

আপডেট সময় : 01:05:41 am, Wednesday, 27 April 2022