Dhaka , Monday, 23 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ বছর সংসার করার পর উধাও গৃহবধূ সুপালী , স্বামীর অভিযোগ প্রেমিকের সাথে পালিয়েছেন তিনি 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:16:41 am, Thursday, 10 April 2025
  • 156 বার পড়া হয়েছে

১৬ বছর সংসার করার পর উধাও গৃহবধূ সুপালী , স্বামীর অভিযোগ প্রেমিকের সাথে পালিয়েছেন তিনি 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 
  
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের গৃহবধূ সুপালী বেগম স্বামী ইসরাইল হোসেনের সাথে দীর্ঘ ১৬ বছর যাবত সংসার করেন। 
গত শনিবার সকালে হঠাৎ করে উধাও হন তিনি।
 
স্বামী ইসরাইল হোসেনের অভিযোগ, সুপালী টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন। 
এই ঘটনার পর গত রবিবার ও মঙ্গলবার লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেন স্বামী ইসরাইল হোসেন।
গৃহবধূ সুপালী বেগম -৪০- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পুটিমারী, আবাসন প্রকল্প এলাকার মৃত মৃত: নাইয়া জব্বারের মেয়ে। 
স্বামী মো. ইসরাইল হোসেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকার মৃত আহাম্মদ আলির ছেলে। 
স্বামী ইসরাইলের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ইসরাইল তার বাড়ির সাথে পাকা রাস্তার পাশে দীর্ঘদিন থেকে চায়ের দোকানের ব্যবসা করছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় ১৬ বছর আগে তিনি সুপালীকে বিয়ে করেন। তাদের সংসারে ঈশামনি খাতুন নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 
তার চায়ের দোকানটি বাড়ির পাশে হওয়ায় প্রায়ই তিনি ও তার স্ত্রী সুপালী দুজন মিলে ব্যবসা চালিয়ে আসছিলেন। কিন্তু তার স্ত্রী সুপালী প্রায়ই তার বাবার বাড়িতে যেতেন। আর একবার গেলে সহজে বাড়িতে আসতে চাইতেন না। তবে প্রতিবার ইসরাইল মানুষের সহায়তা নিয়ে সুপালীকে বাড়িতে নিয়ে আসতেন। এভাবেই তাদের সংসার চলছিল। পরে গত ৪ এপ্রিল সুপালীর অনুরোধ রাখতে তাদের বাড়ি -ইসরাইলের শ্বশুর বাড়ি- যান ইসরাইল। এই সুযোগে গত শনিবার-৫ এপ্রিল- সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে সুপালী তার কাছে রাখা ব্যবসার নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৯০ হাজার টাকার সমপরিমাণ অর্থ ও মালামাল একটি বস্তায় ভরে ৪ বছরের মেয়েকে বাড়িতে রেখে তার বাবার বাড়িতে চলে যান। এলাকার কয়েকজনের কাছে ঘটনা শুনে ইসরাইল নিজ বাড়িতে আসেন। এরপর তিনি তার শাশুড়ি -সুপালীর মা – তছিরন বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলেন। সে সময় তাকে সুপালীর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দেননি কিংবা মাঝে মধ্যে কল দিলেও রিসিভ করেননি। ইসরাইল ও এই ঘটনার সাক্ষীদের ধারণা, সুপালী ও তার মা ইসরাইলের টাকা ও মালামাল আত্মসাৎ করার জন্য সুপালীর সন্ধান দিচ্ছেন না। অথবা তার স্ত্রী সুপালী অজ্ঞাতনামা ব্যক্তির সাথে অজ্ঞাত স্থানে চলে গেছে।

এলাকাবাসীরা জানান , বাড়ি ছেড়ে যাওয়ার আগের দিন পর্যন্ত সুপালীর আচরণ স্বাভাবিক ছিল। তাকে দেখে কারও কোন সন্দেহই হয়নি।

ইসরাইল হোসেন বলেন, “আমার স্ত্রী সুপালী বেগম তার মোবাইলে আহম্মদ নামের এক ব্যক্তির সাথে প্রায়ই কথা বলতেন।

তিনি আরও বলেন, “আমার শ্বশুর বাড়িতে খোঁজখবর নেওয়ার পর জানতে পারি যে আমার শাশুড়ির সহায়তায় আমার স্ত্রী নওগাঁ জেলার হরদত্ত, কিশোরগঞ্জ এলাকার আহম্মদ আলী -৫০- এর বাড়িতে চলে গেছেন। বর্তমানে আমার স্ত্রী তার কাছেই আছেন।
আমি লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিয়েছি। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে বলে জানানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, ইসরাইল হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

১৬ বছর সংসার করার পর উধাও গৃহবধূ সুপালী , স্বামীর অভিযোগ প্রেমিকের সাথে পালিয়েছেন তিনি 

আপডেট সময় : 11:16:41 am, Thursday, 10 April 2025