Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের পরীমনির উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:35:43 am, Sunday, 26 January 2025
  • 121 বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের পরীমনির উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত

মোঃরুবেল মিয়া, স্টাফ রিপোর্টার

হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরীমনির।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার এলেঙ্গায় টিন মার্কেটে প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে বলে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান।

তিনি বলেন, হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।

এলেঙ্গার বিক্রয়কেন্দ্রটির কর্ণধার মীর মাসুদ রানা বলেন, “উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল- হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। একটা মহামারী অবস্থা ধারণ করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিল। পরীমনি আসলে না কি সমস্যা হবে। পরীমনি এল না কি রক্তের বন্যা বয়ে যাবে। এ নিয়ে বিভিন্ন মসজিদেও আলোচনা হয়েছে।

“বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশও আমাদেরকে আপাতত নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেইসবুকে দেখেছি তাদের -হেফাজতে ইসলাম- কর্মসূচিটিও বাতিল করেছে।

মীর মাসুদ বলেন-১০-১২ দিন ধরে প্রচার চালিয়েছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।

এ বিষয়ে সন্ধ্যায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি আজকের বাংলাকে বলেন, “নিরাপত্তাজনিত কারণে শোরুম উদ্বোধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে হারল্যান থেকে আমাকে জানানো হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।

এদিকে বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতি উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব নিজের ফেইসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন।

তাতে তিনি লিখেছেন, “এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারল্যান শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমনি) আশার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গতরাতে আমার সাথে সাক্ষাত করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে শনিবার সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ -মাসুদ- ভাইয়ের সাথে কথা বলি।

“মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শনিবারের প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা বা মজলিস না করার জন্য তিনি ইমাম, আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, “শোরুম কর্তৃপক্ষ আমার কাছে অনুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেওয়া হয়েছিল, সেখানে যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল। তারা প্রোগ্রামটি করতে পেরেছিল কি না, বিষয়টি জানায়নি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা

হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের পরীমনির উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত

আপডেট সময় : 11:35:43 am, Sunday, 26 January 2025