Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন

হাসিনা দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে,আবারও ছোবল মারার ষড়যন্ত্র করছে -উপদেষ্টা মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:16 pm, Saturday, 25 January 2025
  • 135 বার পড়া হয়েছে

হাসিনা দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে,আবারও ছোবল মারার ষড়যন্ত্র করছে -উপদেষ্টা মাহফুজ আলম

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
আমরা জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আওয়ামী ফ্যাসিস্ট এখনো রাজনৈতিকভাবে পরাজিত হয়নি। তারা নিঃশেষিত হয়নি, আমরা এখনো আওয়ামীলীগের মূল উৎপাটন করতে পারিনি। বরং ফ্যাসিস্ট হাসিনা দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে। তারা আবারও ছোবল মারার ষড়যন্ত্র করছে। 
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম আজ শনিবার বিকাল ৪টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে আরো বলেন, এটা আমাদের প্রজন্মের লড়াই। আমাদের ছাত্র জনতার লড়াই। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং সার্বভৌমত্বের লড়াই। কোনভাবে যদি আবার আওয়ামীলীগ দিল্লির কোলে বসে আমাদের দিকে চোঁখ রাঙায় তাহলে আমরা বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত।
প্রায় ১৪ মিনিটের বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে সেনাশাসন আসার কোন প্রেক্ষিত নেই। আমরা কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্রজনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা কারো কাছে আর মাথানত করবো না।
রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন মাষ্টার, ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, ভাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার।
রামগঞ্জ মডেল কলেজের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন ও ফরিদগঞ্জ হাজেরা হাসমত কলেজের প্রভাষক আবদুল বাতেনের সঞ্চালানায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মন্টু, প্রধান শিক্ষক তছলিম হোসেন, কামাল হোসেন, ফতেহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জামাল হোসেন, দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, হেফাজতে ইসলামীর রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুল হক, জুলাই আগষ্ট আন্দোলনে নিহত ৬পরিবারের সদস্য এবং আহতরা উপস্থিত ছিলেন। 
পরে অনুষ্ঠানস্থলে তিনি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। 
এছাড়া একইদিন সন্ধায় তিনি রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন

হাসিনা দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে,আবারও ছোবল মারার ষড়যন্ত্র করছে -উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় : 07:28:16 pm, Saturday, 25 January 2025