
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ১০ ডিসেম্বর সকাল ১১টায় কলেজের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে একটি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং শিক্ষক-কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর বিতর্কিত ও কালো আইন বাতিলের দাবিতে এ কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি, পে-স্কেল প্রটেকশন, বদলি যোগ্যতা এবং চাকরি স্থায়িত্ব সংক্রান্ত নানা দাবি ঝুলে রয়েছে। এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
দ্রুত পদসোপান তৈরি করে যথাযথ পদায়ন নিশ্চিত করা,
সহজ ও দ্রুত সময়ের মধ্যে চাকরি স্থায়ীকরণ,
একাধিক কলেজে চাকরির গ্রহণযোগ্যতা প্রদান,
এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।























