Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল

সৈয়দপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:41 pm, Saturday, 21 May 2022
  • 186 বার পড়া হয়েছে

সৈয়দপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীর সৈয়দপুরে তিনটি ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ার কারণে ফসলের ক্ষয়ক্ষতির ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের কাছে ওই প্রতিবেদন দাখিল করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম।
এর আগে গত মাসের ১৫ এপ্রিল ওই তিনটি ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ইরি-বোরো ধান ক্ষেতের ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকার কৃষকদের পক্ষ থেকে কৃষক মো. মতিয়ার রহমান ওই অভিযোগ করেন। আর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন গত ৯ মে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখানে তারা ক্ষতিগ্রস্থ কৃষক ও ইটভাটার মালিকদের সঙ্গে সরাসরি কথাও বলেন। পরে উপজেলা প্রশাসন থেকে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিনকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুল লতিফ, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান সরদার, উপ-সহকারী কৃষি কর্মকতা রাউফুর রাহিম। এ তদন্ত কমিটি সদস্যরা গত ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্তের কাজ সম্পন্ন করে ১৭ মে তা দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কয়া চাঁদমারী এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পশ্চিমে অবস্থিত এআরএস ব্রিকস, এমবিএস ব্রিকস এবং এমএএস ব্রিক¯্ররে দূষিত ধোঁয়ার কারণে উঠতি ইরি-বোরো ফসলের ক্ষতিসাধিত হয়েছে। এতে উল্লেখিত এলাকার মোট ৫৬ জন কৃষকের তিন দশমিক ১৬ একর জমির ইরি-বোরো ধান নষ্ট হয়। আর সরকারের ধান-চাল ক্রয় দর অনুযায়ী কৃষকদের ক্ষতিগ্রস্থ ফসলের মূল্য এক লাখ ৭০ হাজার ৮৫৬ টাকা।
সেই সঙ্গে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনে আগামীতে উল্লিখিত তিনটি ইটভাটার প্রভাব থেকে কৃষকদের ফসল রক্ষায় কয়েকটি সুপারিশ করে। এসব সুপারিশমালার মধ্যে রয়েছে ইঁভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণ, ধানের ফুল আসার আগেই ইটভাটা বন্ধ করা, চলমান ইটের ভাটাগুলোকে ‘হলো’ ইটের ভাটায় রূপান্তরিত করা।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম জানান, উপজেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কর্তৃক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন উপজেলা প্রশাসন তদন্ত প্রতিবেদনের আলোকে ক্ষয়ক্ষতিগ্রস্থ কৃষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কবরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় : 08:15:41 pm, Saturday, 21 May 2022