আবু তালেব
বিশেষ প্রতিনিধি।।
নাটোরের বাগাতিপাড়া দয়রামপুর- বিগত ৪ তারিখে সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ফ্যসিবাদি- স্বৈরাচার সরকার পতনের একদফা আন্দলোনে পুলিশের সাথে সম্মুখ যুদ্ধে পুলিশের গুলিতে তার মুখমণ্ডল সহ চোখ গুলি বিদ্ধ হয়। অসয্য যন্ত্রণা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হয়ে প্রশাসন এবং আওয়ামী লীগ- ছাত্র লীগের ভয়ে গোপনে নিজ গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিলো।
সেই সংবাদে ডাঃ ইয়াসির আরশাদ রাজন -আহ্বায়ক- লালাপুর- উপজেলা বিএনপি- সাবেক ভিপি- ঢাকা মেডিকেল কলেজ- আইনজীবী ফারজানা শারমিন পুতুল – সদস্য- মানবাধিকার বিষয়ক কমিটি- বিএনপি- ছুটে যান তার গ্রামের বাড়িতে এবং মিঠুর চিকিৎসায় তার ও তার পরিবারের পাশে থাকার দৃড় প্রত্যয় ব্যক্ত করেছিলো এর ধারাবাহিকতায় তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চোখের অপারেশন সম্পুর্ন হয়েছে এখন বেশ ভালোবোধ করছে- কিন্তু তার একটি চোখের দৃষ্টি শক্তি ফিরে পাওয়া নিয়ে ডাক্তার সন্দিহান রয়েছে।
আজকে সার্বিক খোঁজ খবর নিতে ডাঃ ইয়াসির আরশাদ রাজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে তাকে আসস্থ করে তার এবং তার পরিবার মিঠু এবং তার পরিবারে পাশে সব সময় থাকবে।
রাজন তাকে যখন তার চোখ হারানো নিয়ে মন খারাপ না করার জন্য আসস্থ করছিলো তখন সে প্রতিউত্তরে বলে তার একটি চোখ হারানো নিয়ে কোন আক্ষেপ নেই- দেশ স্বাধীন হয়েছে এতেই সে খুশি- দেশের প্রয়োজনে সে আবার যুদ্ধে যেতে প্রস্তুত- তার শুধু এখন একটিই চাওয়া- তার একটি চার বছরের সন্তান আছে তাকে সে শুধু দু চোখ ভোরে দেখতে চায়- বলতে বলতে তার চোখ অশ্রুসজল হয়ে যায় সাথে সাথে ডা: রাজন ও আমার চোখে পানি চলে আসে- আমরা দুজন সেটি ঢাকার ব্যর্থ চেষ্টা করতে থাকি।
শুধু মিঠু নয় এই রকম শত শত ছাত্র জনতা অন্ধত্বের সাথে নিদারুণ যুদ্ধ করে চলেছে- অনেকে যুদ্ধ করে চলেছে পংগুত্ব সহ বিভিন্ন শারিরীক সমস্যার সাথে। সেই সাথে রয়েছে ভবিষ্যৎ নিয়ে তাদের অনিশ্চয়তার করুন অভিব্যক্তি।
এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর সন্তান শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং যে সকল যুদ্ধা এখনো অন্ধত্ব- পংগুত্বের সাথে নিদারুণ যুদ্ধ করে চলেছে তাদের পাশে থাকা এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
– হামিদুর রহমান বাবু- যুগ্ম আহ্ববায়ক- লালপুর উপজেলা- বিএনপি। সাবেক সভাপতি – হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- জাতীয়তাবাদী ছাত্রদল- রাজশাহী বিশ্ববিদ্যালয়।

























