Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চসিক ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত আসন্ন বরকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সোনারগাঁ-এ পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর-লুটপাট, আহত ৫ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চবি ছাত্রদল সাধারণ সম্পাদক নোমানের নেতৃত্বে বিশাল মিছিল, অংশ নিল চার শতাধিক নেতাকর্মী  বিশ্ব স্বাস্থ্য দিবসে ঢাকায় হাম সচেতনতা ক্যাম্পেইন; শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিলো এনবিএ রূপগঞ্জে রূপসী নিউজ স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে হয়রানীর অভিযোগ সৎ মা ও ভাইদের বিরুদ্ধে থানায় অভিযোগ রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন, জমি ও ঘর নির্মাণে বাধা সিএমপি ডিবি পশ্চিমের অভিযানে ৮ কেজি হেরোইন, ১৪ হাজার ইয়াবা ও বাস জব্দ, গ্রেফতার ৩ মাদক বিস্তারে উদ্বেগ, ধ্বংসের মুখে যুবসমাজ রূপগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে Channel 86 পরিবার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত নগরীতে জলাবদ্ধতা প্রকল্পে ভবন ভাঙায় আতঙ্কে ৪৪ পরিবার ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডিজিটাল প্রতারক চক্র: মাগুরা থেকে গ্রেপ্তার ৩ আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ

সুন্দরগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ- ভোগান্তি রোগীদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:52 pm, Thursday, 9 May 2024
  • 119 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ- ভোগান্তি রোগীদের।।

হযরত বেল্লাল
 
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
 
দীর্ঘ প্রায় ১১মাস ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় মাসে গড়ে শতাধিক রোগী সেবা বঞ্চিত হচ্ছেন। সেই সাথে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সচল ও একটি অচল  অ্যাম্বুলেন্স এক বছর ধরে ড্রাইভার না থাকায় রোগী সরবরাহ বন্ধ রয়েছে দাবি কর্তৃপক্ষের। 
 
জানা গেছে- ২০২৩ সালের ২২ জুলাই অ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. আব্দুস সালেক মিয়ার বদলী হয়। সেই থেকে আজ পর্যন্ত  ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস সেবাবন্ধ রয়েছে। তখন থেকে অধিক ভাড়া দিয়ে বেসরকারি মালিকানা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছেন সেবা বঞ্চিতরা। সরকারি অ্যাম্বুলেন্সে সুন্দরগঞ্জ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাড়া দিতে হত ১ হাজার ১২০ টাকা। অথচ বেসরকারি ও মালিকানা অ্যাম্বুলেন্সে  ভাড়া দিতে হয় ২ হতে ৩ হাজার টাকা।
  
স্থানীয় রাজনৈতিক নেতা জাহাঙ্গীর আলম জানান- দীর্ঘ প্রায় এক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দু’টি পড়ে রয়েছে- দেখার কেউ নেই। প্রতিদিন কমপক্ষে ২ হতে ৫ রোগী এখান থেকে রংপুরে হস্তান্তর করে। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অধিক ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে রোগী রংপুরে নিয়ে যায় রোগীর স্বজনরা। এই যদি হয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা- তাহলে মানুষ কোথায় যাবে। ৬ মাস পর পর বদলী হচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ১৭ জন মেডিকেল অফিসারের মধ্যে রয়েছেন মাত্র ৭ জন। স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ্য হয়ে পড়েছে। নিজ গতিতে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের কাযক্রম।
 
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী মো.মোনারুল ইসলাম, এখানকার ল্যাট্রিনগুলো ব্যবহার করা যায় না। পানিও জলের অভাব- নলকুপগুলো নষ্ট- খাবার মান একবারেই খারাপ। প্রায় সব ওষুধ বাহির থেকে কিনতে হয়। তিনি আরও বলেন দুইদিন চিকিৎসা করার পর সরকারি অ্যাম্বুলেন্স না থাকায়  অধিক ভাড়া দিয়ে মালিকানা অ্যাম্বুলেন্সে করে তার ভাইকে রংপুরে পাঠিয়েছে। 
 
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রোদওয়ানুর রহমানের বলেন- ড্রাইভার সংকটের কারণে দীর্ঘ প্রায় ১১ মাস হতে অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস বন্ধ রয়েছে। ড্রাইভারের জন্য বহুবার চাহিদা পাঠানো হয়েছে । কিন্তু ড্রাইভার না থাকায় এখানকার অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। দু’টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি নষ্ট হয়ে পড়ে রয়েছে, অপরটি ড্রাইভার না থাকায় বন্ধ রয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ  জানান- তিনি ৩ মাস হল এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তখন থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং পদ অনুযায়ী অর্ধেকের বেশি মেডিকেল অফিসার না থাকায় চিকিৎসা সেবা মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিকল্প উপায়ে অ্যাম্বুলেন্সটি চালুর ব্যাবস্থা করা হবে। 
 
গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার কার্নিজ সাবিহার জানান- সারাদেশে অ্যাম্বুলেন্স ড্রাইভার সংকট। এখানে সিভিল সার্জনের কিছু করার কিছু নেই। তারপরও বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
  
স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার জানান- বিষয়টি নিয়ে তিনি জনগুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে মহান জাতীয় সংসদে কথা বলেছেন। তারপরও তিনি স্বাস্থ্য মন্ত্রীর সাথে সরাসরি দেখা করে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চসিক ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ- ভোগান্তি রোগীদের।।

আপডেট সময় : 12:36:52 pm, Thursday, 9 May 2024