Dhaka , Saturday, 4 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

সুন্দরগঞ্জে মডেল মসজিদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:59 am, Wednesday, 10 July 2024
  • 113 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে মডেল মসজিদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
   
 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মডেল মসজিদের নামে অধিগ্রহনকৃত এবং নামজারি করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম- গাইবান্ধা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী প্রমূখ। দীর্ঘদিন হতে মালিকগণ অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 
২০২০ সালে সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাইপাস মোড়ে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান উত্তরা ঢাকার মুক্তা কনস্ট্রাকশন এন্ড কনভয় সার্ভিস লিমিটেড। এরপর জানতে পারেন মসজিদের নামে অধিগ্রহনকৃত জমির কাগজপত্র এবং টাকা লেনদেন নিয়ে জটিলতা রয়েছে। সে কারণে দীর্ঘ চার বছর ধরে ঝুলে যায় মসজিদের নির্মাণ কাজ জানালেন- ঠিকাদার মাহমুদুন নবী মুরাদ।  
          
পৌরসভার পূর্ব বাইপাস মোড়ে স্থানীয়দের অর্থায়নে নির্মিত বাইপাস মোড় জামে মসজিদটি ভেঙে সেই স্থানে উপজেলা মড়েল মসজিদ নির্মাণের জায়গা নির্ধারণ করেন কর্তৃপক্ষ জানান স্থানীয় মো. হাফিজার রহমান। তিনি বলেন, স্থানীয় মসজিদের সাড়ে পাঁচ শতক জমি মডেল মসজিদের নামে দান করে দেয়া হয়। এরপর কর্তৃপক্ষ আরও সাড়ে ৪৮ শতক জমি অধিগ্রহন করেন। অধিগ্রহনকৃত জমির মালিকগণ তাদের স্থাপনা দীর্ঘদিন হতে না সরানোর কারণে নির্মাণ কাজ বাধার মুখে পড়ে। অশেষে দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 
অধিগ্রহনকৃত জমির মালিক মো. মোস্তাফিজুর রহমান- মো. চান্দ মিয়া, মো. লাল মিয়া জানান, জমি অধিগ্রহনের বিষয়ে আদালতে মামলা রয়েছে। এখনও মামলা নিস্পত্তি হয়নি। সে কারণে স্থাপনা সরানো হয়নি। বিধি বহিভূতভাবে অধিগ্রহকৃত জমির বসতবাড়ি ও দোকান ঘর উচ্ছেদ করে যদি সরকার মসজিদ নির্মাণ করে তাহলে তো করার কিছু নাই। জমির জটিলতা নিরসন না করে মডেল মসজিদের নামে নামজারি করা বেআইনি। 
সুন্দরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান জানান- উপজেলা মডেল মসজিদের নামে সাড়ে ৪৮ শতক জমি নামজারি হয়েছে। অধিগ্রহনের টাকা নেয়ার পর কয়েক দফা তাদের স্থাপনা সরানোর জন্য তাগাদা দেয়া হয়েছিল। না সরানোর কারণে উচ্ছেদ করা হয়। 
গাইবান্ধা জেলার ভুমি অধিগ্রহন শাখার সিনিয়র সহকারি কমিশনার মো. জাহিদ বিন কাশেম জানান- তাদের নামের জমির মালিকানার কাগজপত্র সঠিক আছে কিনা তা না জেনে কিছু বলা যাবে না। তারা কাগজপত্র নিয়ে এলে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
         
২০১৯ সালের ২ সেপ্টেম্বর টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান মুক্তা কনস্ট্রাকশন এন্ড কনভয় সার্ভিস লিমিটেড মসজিদ নির্মাণ কাজ শুরু করেন ২০২০ সালে জানান গাইবান্ধা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম। তার ভাষ্য মোট ৫৪ শতক জমির মধ্যে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণ হবে। এতে ব্যয় হবে প্রায় ১৩ কোটি টাকা। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে কাজ বন্ধ রয়েছে। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পূর্বের বরাদ্দের মাধ্যমে বর্তমানে কাজ করা সম্ভব হচ্ছে না। সে কারণে পুনরায় টেন্ডার হয়েছে। 
গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম জানান- সুন্দরগঞ্জ উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য পুনরায় টেন্ডার হয়েছে। এতে ব্যয় নির্ধারন করা হয়েছে ১৬ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকা। গত ২২-০৪-২০২৪ তারিখে ঘঙঅ -কার্যাদেশ- প্রদান করা হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। 
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন- মডেল মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি অধিগ্রহন করা হয়েছে। অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলও শাখা থেকে প্রদান করা হয়। সরকারি গেটেজ অনুযায়ী জমি মালিক ইসলামি ফাউন্ডেশন। তাই মসজিদ নির্মানে কোন বাধা নেই। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে মডেল মসজিদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।।

আপডেট সময় : 11:57:59 am, Wednesday, 10 July 2024