Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে পরিত্যক্ত কোয়াটারে যুবকদের আড্ডা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:49:24 am, Monday, 23 December 2024
  • 117 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে পরিত্যক্ত কোয়াটারে যুবকদের আড্ডা।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
  
আজ থেকে ৩০ বছর ধরে কৃষি অধিদপ্তরের বিএস কোয়াটারগুলো পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে আসছি। দিনের পর দিন পরে থাকার কারণে ঝাউ জঙ্গলে ভরে গেছে কোয়াটারের ভিতর এবং মাঠগুলো। সন্ধ্যার পরে স্থানীয় এবং দুর থেকে আসা উঠতি বয়েসের যুবকদের আড্ডাখানায় পরিনত হয়েছে কোয়াটারগুলো বলেন, ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ গ্রামের গোলজার রহমান। তিনি বলেন- যুবকেরা নিরিবিলি এই পরিত্যক্ত কোয়াটারে বসে মোবাইল আড্ডাসহ ধুমপান করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিবাদ করার কেউ নাই। যার কারণে সামাজিক পরিবেশ মারাত্বকভাবে দুষিত হচ্ছে। গোটা উপজেলায় যে সব বিএস কোয়াটার পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলো সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি।
         
একই কথা বলেন- উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাজ্জাদ হোসেন। তিনি বলেন- সন্ধ্যার পরে এলাকার যুবকরা পরিত্যক্ত বিএস কোয়াটারের ভিতরে বা মাঠে আড্ডা জমান। সেই সাথে মোবাইলে আসর বসিয়ে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছেন। আশু এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তার। 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের পর কৃষকদের পরামর্শ প্রদান এবং বীজ সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের জন্য বিএস কোয়াটার নির্মাণ করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের বিএস কোয়াটারগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র দহবন্দ ইউনিয়নের বিএস কোয়াটারে একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বসবাস করছেন। বাকীগুলো ব্যবহারের অযোগ্য।
           
উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএস কোয়াটারটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে স্থানীয় একটি প্রতিষ্ঠান কোয়াটারটি ব্যবহার করে আসছিল। এখন এটি স্থানীয় যুবকদের আড্ডা খানায় পরিনত হয়েছে। কোয়াটারগুলো সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের জন্য একটি করে রুম বরাদ্দ রয়েছে। উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ওই অফিসে বসে দাপ্তরিক কার্যক্রম করেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।
সুনিদিষ্ট অভিযোগ পেলে মাদক সেবনকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন, থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ। তিনি বলেন- মাদক সেবনকারিগণ সমাজের ভাল মানুষের মধ্যে পরে না। তারা যেই হোক না কেন, অবশ্যই তাদের ব্যাপারে পুলিশের অবস্থান অত্যন্ত শক্ত।
সরকারি সম্পদ রক্ষণাবেক্ষনের জন্য সরকারি নিয়ম নীতি রয়েছে। যদি কোন দপ্তর সরকারি সম্পদ উদ্ধার করতে না পারে তাহল ভুমি অফিসে অবগত করালে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে বলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। তিনি বলেন, সরকারি পরিত্যক্ত ভবনে অসামাজিক কার্যকলাপ পরিচলিত হলে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।   
         
উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন- দীর্ঘদিন সংস্কার- মেরামত ও সংরক্ষণের অভাবে বিএস কোয়াটারগুলো বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনে মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সেবা প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ব্যবহার এবং সংরক্ষণ না করলে যেটি হয়- বিএস কোয়াটারগুলোর ক্ষেত্রে তাই হয়েছে। সরকারি নির্দেশনা পেলে পরিত্যক্ত কোয়ারগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন বলেন-এ সংক্রান্ত কোন তথ্য তাঁর জানা ছিল না। সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।      

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

সুন্দরগঞ্জে পরিত্যক্ত কোয়াটারে যুবকদের আড্ডা।।

আপডেট সময় : 09:49:24 am, Monday, 23 December 2024