Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সুন্দরগঞ্জের স্কুল ছাত্র সিহাব হত্যাকান্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:30 pm, Wednesday, 20 July 2022
  • 229 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জের স্কুল ছাত্র সিহাব হত্যাকান্ড

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শাহরিয়ার রহমান সিহাব (১৪) হত্যাকান্ডের ৭দিন পর মঙ্গলবার গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে হত্যাকারিদের নাম এবং কারণ প্রকাশ করেছে। মুলত মুক্তিপণের কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারিরা হলেন শান্তিরাম ইউনিয়নের মধ্য শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক সুমন, শান্তিরাম কালিয়ারছিড়া গ্রামের মন্জু মিঞার ছেলে কাবিল হোসেন জিন্নাহ মিয়া ও শান্তিরাম ফোরকানিয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া। সিহাব বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আইভি পরিবহনের মালিক আনিছুর রহমানের ছেলে।

জানা গেছে, ঈদুল আযহার ১৫দিন আগে থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণের আশায় মাদকাক্ত বখাটে ওই তিন শিশু সিহাবকে অপহরণের পরিকল্পনা করে। যানবাহনের অভাবে তারা সিহাবকে অপহরণ করতে ব্যর্থ হয়। এরপর গত ১৪ জুন দিবাগত রাতে সিহাবের বিরুদ্ধে রিয়া নামের একটি মেয়েকে যৌন হয়রানি অভিযোগ এনে মোবাইল ফোনে জিন্না তাকে বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের পিছনে ডেকে নেয়। পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই সময় সুমন একটি ভাড়াটে মোটরসাইকেল নিয়ে ওই স্থানে আসে এবং মেয়েটির সাথে মোকাবেলা করার কথা বলে সিহাবকে মোটরসাইকেলে উঠিয়ে ধুবনী কারিগরি কলেজমাঠে নিয়ে যায়। সেখানে বাদশা মিয়া এসে উপস্থিত হয়। তারপর একটি মোটরসাইকেলে সিহাব, সুমন, বাদশা ও জিন্নাসহ চারজন উঠে সীচাবাজারে যায়। সেখান থেকে রাতে আবারও ধুবনী কারিগরি কলেজ মাঠে ফিরে এসে সিহাবকে ঘুমের ট্যাবলেট মিশানো জুস খাওয়ায় এবং ইনজেকশন পুশ করে। অচেতন অবস্থায় সিহাবকে ধুবনী বাজারে জিন্নার ভাড়া করা আর্মি রেজাউলের বাসায় নিয়ে রুমের মধ্যে তালাবন্ধ করে রাখে। গভীর রাতে ওই তিনজনের গতিবিধি সন্দেহ হলে বাসার মালিক তাদের সাথে তর্কবির্তক করে। তখন ওই তিনজন বখাটে সিহাবকে তালাবদ্ধ অবস্থায় রেখে চলে যায়। রাত আড়াইটার সময় আবার তারা ওই বাসায় ফিরে এসে অচেতন সিহাবকে নিয়ে লালচামার তিস্তার খেয়াঘাটে নিয়ে বস্তায় ভরে শ্বাসরুদ্ধ করে সিহাবের মৃত্যু নিশ্চিত করে তাকে নদীর ধারে ফেলে রেখে চলে যায় ওরা।

প্রকাশ থাকে যে, ১৪ জুন রাত দশটার সময় বেলকা চৌরাস্তা মোড়রের আনিছুরের ব্যবসা প্রতিষ্ঠান হতে সিহাব বাড়ির উদ্দেশ্যে রহনা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ির দুরত্ব ৫০০ মিটার। রাত এগারোটার সময় আনিছুর বাড়িতে গিয়ে দেখতে পায় ছেলে বাড়িতে নেই। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর থেকে খোঁজাখুজি শুরু হয়। ১৫ জুন সকাল এগারোটা পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় থানায় জিডি করে বাবা। ইতিমধ্যে সিহাব নিখোঁজের খবরটি ছড়িয়ে পরে গোটা উপজেলায়। এরই এক পর্যায় দুপুরে লালচামার তিস্তার খেয়াঘাটে একটি শিশুর মরাদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে সিহাবের লাশ সনাক্ত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোট তৈরি করে এবং লাশ ময়না তদন্তের মর্গে পাঠায়। ১৬ জুন সকালে বেলকা ফুটবল খেলার মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিহাবের বাবা আনিছুর রহমান জানান, তার সাথে কাউরো কোন শক্রতা ছিল না। সে খুনিদের সঠিক বিচার দাবি করেছেন।
থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, প্রকৃত খুনিদের খুঁজে বের করার কারণে গনমাধ্যমে বিষয়টি জানানো হয়নি। দেরিতে হলেও প্রকৃত খুনিদের বের করতে পেরেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে

সুন্দরগঞ্জের স্কুল ছাত্র সিহাব হত্যাকান্ড

আপডেট সময় : 07:25:30 pm, Wednesday, 20 July 2022