Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলা তদন্ত পিবিআইতে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:25:37 am, Wednesday, 9 October 2024
  • 89 বার পড়া হয়েছে

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলা তদন্ত পিবিআইতে।।

সিলেট প্রতিনিধি।।

সিলেটে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলা সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন -পিবিআই- স্থানান্তর করা হয়েছে। গত সপ্তাহে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। একই সাথে পিবিআই হেড কোয়ার্টার থেকে মামলাটি তদন্তের জন্য পিবিআইর কাছে হন্তান্তর করতে এসএমপির কোতোয়ালী থানাকে নির্দেশ দেয়া হয়।
এর প্রেক্ষিতে রোববার -৬ অক্টোবর- দুপুরে মামলার নথিপত্র পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মুরসালিনকে বুঝিয়ে দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই শাওন।

এ ব্যাপারে পিবিআই সিলেটের ইন্সপেক্টর মুরসালিন বলেন- আমি রোববার মামলার নথিপত্র বুঝে পেয়েছি। মঙ্গলবার মামলার বাদীর সাথে আলাপ আলোচনা করেছি। -বুধবার- ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেছি। মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করতে প্রত্যক্ষদর্শী- স্বাক্ষীসহ সাংবাদিকমহলের সহযোগিতা কামনা করেন তিনি।
মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই শাওন বলেন- আদালত ও পিবিআই হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।
উল্লেখ্য- বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত ১৯ জুলাই জুমআ’র নামায শেষে নগরীর কোর্টপয়েন্টে পুলিশের গুলীতে গুরুতর আহত হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক না থাকায় নার্সরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জরুরী ভিত্তিতে সিলেট ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে থাকাকালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় তুরাব ইন্তেকাল করেন।

এই ঘটনায় প্রথমে গত ২৪ জুলাই রাতে নিহত তুরাবের ভাই আবুল আহসান মো. আজরফ -জাবুর- বাদী হয়ে সিলেট  কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সেটিকে মামলা হিসেবে না নিয়ে জিডি হিসেবে গ্রহণ করে। এ নিয়ে তুরাবের পরিবারসহ সিলেটের সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করে।
এরপর গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন তুরাবের ভাই আবুল আহসান মো. আজরফ -জাবুর-। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালী থানা পুলিশকে নির্দেশ দেন। মামলায় ১৮ জনের নাম উল্রেখ করে আরো ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। মামলায় উল্লেখিত আসামী হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- সিলেট মহানগর পুলিশের -এসএমপি- অতিরিক্ত উপকমিশনার -ক্রাইম- উত্তর- মো. সাদেক দস্তগীর কাউছার- উপকমিশনার -উত্তর- অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী  শেখ- এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার -এসি- মিজানুর রহমান- বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী- কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন- পরির্দশক-তদন্ত- ফজলুর রহমান- এসআই কাজী রিপন আহমদ- মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আপ্তাব উদ্দিন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযূষ কান্তি দে- সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ- মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক- শিবলু আহমদ- সেলিম মিয়া- সাজলু- আজহার- ফিরোজ ও উজ্জ্বল। কিন্তু মামলার ২ মাস  পেরিয়ে গেলেও কোন অগ্রগতি না হওয়ায় সর্বশেষ পিবিআইতে স্থানান্তর করা হলো।
মামলার বাদী সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ -জাবুর- বলেন- মামলা দায়েরের ২ মাস পেরিয়ে  গেলেও কোন আসামী গ্রেফতার না হওয়া দুঃখজনক। এমনকি মামলার এজাহারভুক্ত আসামী কোতোয়ালীর সাবেক ওসি মঈন উদ্দিনকে শিপনকে গ্রেফতারের পর ছেড়ে দেয়ার ঘটনায় আমার পরিবার বিস্মিত। আমি আশা করবো পিবিআই যেন দ্রুত তদন্ত শেষ করে এবং সকল আসামীকে গ্রেফতার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলা তদন্ত পিবিআইতে।।

আপডেট সময় : 11:25:37 am, Wednesday, 9 October 2024