Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

সিরাজগঞ্জে অবহেলিত ২৭ শহীদের গণকবর

  • Reporter Name
  • আপডেট সময় : 11:15:11 pm, Wednesday, 18 January 2023
  • 142 বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে অবহেলিত ২৭ শহীদের গণকবর

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামে ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্থানি বাহিনীর নির্মমতায় ২৭জন সাধারন মানুষ শহীদ হন। এসব শহীদদের পাটধারী অন্ধপুকুর পাড়ে গনকবর দেয়া হয়। কিন্তু স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও এই গনকবরটি সংরক্ষনের কোন পদক্ষেপ নেয়া হয়নি। উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কেউই খোঁজ নেয়নি এ গণকবরের। ফলে এটি এখন পরিত্যক্ত ভুমিতে পরিনত হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে গরু ছাগল বেধে রাখে। গনকবরটির কথা অজানাই রয়ে গেছে সবার। জানা যায়, ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্থানি হানাদার বাহিনী সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে পাবনা জেলার কাশিনাথপুরের দিকে যাত্রা যাওয়ার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার নামক স্থানে রাস্তায় ব্যারিকেডের মুখে তারা যাত্রা বিরতি করে পাশেই এক কাশিনাথপুরের সন্ধান পায়। এ গ্রাম কেই পাবনা জেলার কাশিনাথপুর মনে করে মুক্তিযুদ্ধের ঘাঁটি খুজতে থাকে তারা। তাদের এ দেশীয় দোসররাজাকার আলবদরদের সহযোগিতায় চড়িয়া মধ্যপাড়ায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ঘাঁটি তছনছ করে দিতে শুরু হয় হানাদার বাহিনীর নির্মম গণহত্যা। এসময় চড়িয়া শিকারসহ আশপাশের ৩-৪টি গ্রামের প্রায় আড়াইশ মুক্তিপাগল মানুষকে আটক করে দুই লাইনে দাঁড় করিয়ে মেশিন গানের গুলিতে হত্যা করা হয়। এ গণহত্যায় পাটধারী গ্রামের ২৭জন মুক্তি পাগল মানুষ শহীদ হন আহত হয় শতাধিক। শহীদদের অন্ধপুকুর পাড়ে মাটি চাপা দেয়া হয়। পাক বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া আহত পাটধারী গ্রামের আন্না খন্দকার বলেন, সেদিন আমার পায়ে গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তারা আমাকে মৃত মনে করে ফেলে ফেলে যায়। এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। পাটধারী ওয়ার্ডের মেম্বার মামুন রশিদ চৌধুরী এসব শহীদদের স্মরনে একটি স্মৃতিফলক এবং পাঠাগার নির্মাণের দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন বলেন, গণকবরটির বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবশ্যই গণকবর সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করবো। উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমি এমপি থাকা অবস্থায় ওই গণকবরে একাধিকবার গিয়েছি। কয়েকবার সেখানে দোয়া ও মিলাদের ব্যবস্থা করেছিলাম। এখন এমপিই সব তিনি চাইলে ইউএনও চেয়ারম্যানকে নিয়ে একটা প্রকল্প বানিয়ে ওই গণকবর সংরক্ষন করতে পারে। আমরা সাথে থেকে সহযোগীতা করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

সিরাজগঞ্জে অবহেলিত ২৭ শহীদের গণকবর

আপডেট সময় : 11:15:11 pm, Wednesday, 18 January 2023