Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:53:28 am, Sunday, 18 February 2024
  • 196 বার পড়া হয়েছে

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে প্রধান শহীদ মিনারটি সারা বছর সিএনজি অটোরিকশার দখলে থাকে। পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন শহীদ বেদির পাশে মলমূত্র ত্যাগ করে পুরো শহীদ মিনার এলাকাকে দুর্গন্ধময় করা তুলেছে। এ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন বা উপজেলা প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না।
জাতীয় দিবস আসলে এক দিনের জন্য কেবল ভাষা প্রেমের চেতনা জাগ্রত হয়। তখন আগের দিন এ শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আর বাকি সারা বছর থাকে বেহাল অবস্থা।
সরেজমিনে শমশেরনগর প্রধান শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, শহীদ মিনারের দেয়ালের ভিতরে শহীদ বেদি পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫টি সিএনজি অটোরিকশা রাখা। আর এসবের ফাঁক-ফোকরে গিয়ে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন মূত্র ত্যাগ করছেন। এ শহীদ মিনার এলাকার পুরো নিয়ন্ত্রণ যেন সিএনজি অটোরিকশাচালক সমিতির।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, সাধারণ মানুষজন এ নিয়ে জোরালোভাবে কোনো প্রতিবাদ করে না। তারা ভয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে অহেতুক সমস্যায় জড়াতে চায় না।
শহীদ মিনার সংলগ্ন বাসার মালিক বিশিষ্ট কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, এখানে সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় শহীদ মিনার চত্বর এখন তাদের দখলে। এমনকি শহীদ মিনার রেলওয়ে স্টেশনের সরু সড়কেও অসংখ্য সিএনজি অটোরিকশা রাখায় মানুষজনের চলাচলের বিঘ্ন ঘটছে। শহীদ বেদির দুই দিকে দিনে-দুপুরে মূত্র ত্যাগ করা হয়, যা দৃষ্টিকটু। তাই তিনি নিজ ব্যয়ে শহীদ মিনারের উত্তর দিকের দেয়াল আরও ৩ ফুট উঁচু করে নির্মাণ করে দিয়েছেন। তিনি মনে করেন এদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।
শমশেরনগর উত্তর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক সমিতির সভাপতি মোস্তফা মিয়া বলেন, ভাষা দিবস এলে এক দিন আগে তারা এ এলাকাকে সিএনজি মুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন। এবারও দুই-এক দিনের মধ্যে সিএনজি অটোরিকশা সরিয়ে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। বাজার এলাকায় আলাদা জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে শহীদ মিনারের খালি জায়গায় সিএনজি অটোরিকশা রাখছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও-জয়নাল আবেদীন বলেন, বিষয়টি দেখার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড়

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

আপডেট সময় : 09:53:28 am, Sunday, 18 February 2024