জামালপুর প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে এমপি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বাদ পড়েছেন তালিকা থেকে।
তার স্থলে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
রবিবার -২৬ নভেম্বর-বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সরিষাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার সন্তান মাহবুবুর রহমান হেলালের মনোনয়ন ঘোষণার পর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সন্ধ্যায় শিমলা বাজারে আনন্দ মিছিল করে হেলাল সমর্থকরা। নিজেদের উদ্যোগে মিষ্টি বিতরণ করে ভক্ত-অনুরাগীরা।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর -৪ সরিষাবাড়ী আসন থেকে মুরাদ হাসান এমপি দলীয় মনোনয়ন না পাবার আশংকায়
রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে তার পক্ষে স্বতন্ত্র পদে মনোনয়ন ক্রয় করেন যুবলীগ নেতা মোখলেছুর রহমান।
মনোনয়ন ফরমের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন।
অপর দিকে স্বতন্ত্র পদে মনোনয়ন ক্রয় করার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদের গ্রামের বাড়ী পৌরসভার ধানাটায় নিজ বাড়ী ঘেরাও করে রেখেছেন তার সমর্থকরা।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। বিষয়টি আমি জানি।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাবো। জনগণের ভোটে বিজয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাবেন বলে তিনি জানান।
উল্লেখ্য মাহবুবুর রহমান হেলাল মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং ১৯৭০ ও ১৯৭৩-এ বঙ্গবন্ধুর পার্লামেন্টে নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত আলহাজ আব্দুল মালেকের ছেলে।
























