
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়া বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মিনহাজুল আব্রার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি ) ঘোষিত ফলাফলে নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮টি সম্পাদকীয় এবং ৫টি কার্যনির্বাহী সদস্য পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আব্রার বলেন, আইনজীবীদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নই হবে আমাদের প্রধান অঙ্গীকার। আদালতের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আইনজীবীদের স্বার্থরক্ষায় আমরা সম্মিলিতভাবে কাজ করবো।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম বলেন, বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা, নবীন আইনজীবীদের দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করাই হবে আমাদের অগ্রাধিকার।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ. এম. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী, লাইব্রেরি ও আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শিবর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ এমদাদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- অ্যাডভোকেট আবদুল লতিফ রানা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, অ্যাডভোকেট আবদুর রহিম এবং অ্যাডভোকেট ফরিদ উদ্দিন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতকানিয়া বার অ্যাসোসিয়েশনকে একটি আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আইনজীবীদের মধ্যে নবনির্বাচিত কমিটিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এডভোকেট আবু বক্কর, অন্য দুজন নির্বাচন কমিশনার হলেন এডভোকেট শাহাদাত হোসেন হিরু ও এডভোকেট আহাসান উদ্দিন কায়সার।
























