
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাতকানিয়া জোনাল অফিসের তত্ত্বাবধানে কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার( ৯ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপকেন্দ্র-সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভ্রাটকালীন সময়ে জরুরি প্রযুক্তিগত প্রয়োজনে যে কোনো মুহূর্তে লাইন চালু হতে পারে- তাই গ্রাহকদের সকল প্রকার বৈদ্যুতিক লাইন মেরামত, সংযোগ গ্রহণ বা অন্য কোনো কাজ করা থেকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে নিশ্চিত করে সাতকানিয়া জোনাল অফিসের এজিএম শহিদুল ইসলাম বলেন, বার্ষিক রক্ষণাবেক্ষণ নিয়মিত সেবার অংশ। গ্রাহকদের নিরাপত্তা ও ভবিষ্যতে উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১, সাতকানিয়া জোনাল অফিসের পক্ষ থেকে সকল গ্রাহকদের সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ জানানো হয়েছে।























