Dhaka , Monday, 16 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আরকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে- চন্দনাইশ জামিরজুরীতে সন্তান বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগ সাজানো গুছানো হচ্ছে মসজিদ-মাদ্রাসা রূপগঞ্জে রোজাদার ও মুসল্লিদের ব্যাপক প্রস্তুতি, ইফতার সামগ্রী, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও বাজার মনিটরিংয়ের দাবি লালমনিরহাটে রাঙ্গার রাজনৈতিক মহাপ্রস্থান: জামানত হারিয়ে চতুর্থ স্থানে সাবেক মন্ত্রী দুর্গাপুরে আশ্রয়নে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার, তিন মাসের কারাদণ্ড কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট কবি আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কুড়িগ্রামে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা: লালমনিরহাট থেকে ঘাতক ট্রাক চালক গ্রেফতার কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৩৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যৌথ বাহিনীর হাতে যুবক গ্রেপ্তার নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীয়তপুরে আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির ডিজিটাল নিরাপত্তা ও তৃণমূলের সেতুবন্ধনে এক অনন্য কারিগর ড. জিয়াউদ্দিন হায়দার রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বসতঘর ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট শরীয়তপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, পৌর যুবদল সভাপতিকে আটক করলো সেনাবাহিনী রূপগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তার ইঙ্গিত প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের উদ্যোগে পালিত হলো সুন্দরবন দিবস

সাজানো গুছানো হচ্ছে মসজিদ-মাদ্রাসা রূপগঞ্জে রোজাদার ও মুসল্লিদের ব্যাপক প্রস্তুতি, ইফতার সামগ্রী, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও বাজার মনিটরিংয়ের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:55 pm, Monday, 16 February 2026
  • 3 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

রমজান হলো ইসলামের পবিত্রতম মাস, যেখানে কুরআন অবতীর্ণ হয়েছে এবং রোজা রাখা ফরয। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। ঈমান ও নিষ্ঠার সাথে রোজা রাখলে পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়।এই মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষকে সঠিক পথ দেখায়। এই মাসে রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। রোজা মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে ফেলে এবং আত্মাকে পবিত্র করে। রোজাদারের দোয়া, বিশেষ করে ইফতারের আগমুহূর্তে, কবুল করা হয়। জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি বিশেষ দরজা আছে, যা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবেন। ক্ষুধার কষ্ট অনুভবের মাধ্যমে দরিদ্রদের প্রতি সহানুভূতি তৈরি হয় এবং এই মাসে দান-সাদাকাহর সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়।

আর এ কারণেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বসবাসরত কয়েক লাখ রোজাদার ও মুসল্লী পুরো রমজান মাসে রোজা রাখা এবং নামাজ পড়াসহ আল্লাহর এবাদত করার প্রস্তুতি নিয়েছেন।

স্থানীয়রা জানান, রাজধানী ঢাকা ঘেষা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান,পূর্বাচল উপশহরসহ নানা ধরনের কর্মসংস্থান রয়েছে। এতে করে এই উপজেলায় লাখ লাখ মানুষের বসবাস। আর রমজান মাস উপলক্ষে এসব রোজাদার এবং মুসল্লিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। মসজিদ মাদ্রাসা গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং করে সাজানো গোছানো করা হচ্ছে। রোজাদারদের কেউ কেউ আগে থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন। বিশেষ করে, ভুলতা,গোলাকান্দাইল, তারাবো, মুড়াপাড়া, কাঞ্চন, ভোলাবো, ইছাপুরা, দেবই, কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকার হাট বাজারগুলোতে ইফতার সামগ্রী থেকে শুরু করে মুদিমনোহরি মালামাল, খেজুর, নানা ধরনের ফল-ফলাদি, টুপি, আতর, জায়নামাজসহ নানা ধরনের পণ্য সামগ্রী হাট বাজার গুলোতে সাজিয়ে গুছিয়ে উঠানো হয়েছে।

স্থানীয় মুসল্লিরা অভিযোগ করে জানান, রমজান মাস আসলেই সন্ধ্যার পর চুরি ছিনতাইসহ নানা ধরনের অপরাধমুলক ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা যাতে এবার না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কামনা করেছেন মুসুল্লিরা।

স্থানীয় মুসুল্লিরা জানান, প্রতিবছর রমজান মাস আসলেই অসাধু সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এতে করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তসহ সকল শ্রেণী পেশার মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যান। বাজার সদাই করতে গেলে তাদের হিমশিম খেতে হয়। তাই নতুন সরকারের প্রতি তাদের আহ্বান যাতে করে প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করেন এবং আগে থেকেই অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, রমজান মাসকে রোজাদার ও মুসল্লিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন। অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে নিরাপত্তার জন্য পুলিশি টহল ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া হবে। চুরি ছিনতাইসহ অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
রূপগঞ্জ উপজেলা (পূর্বাচল সার্কেল) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান বলেন, এই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি, ও ভোক্তা পর্যায়ে একসঙ্গে পুরো মাসের বাজার না করে সচেতনতা বৃদ্ধির জন্য গণসচেতনতা বাড়ানো হয়েছে । কৃত্রিম সংকট রোধে বাজার মনিটরিং এবং সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন মাঠে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সাজানো গুছানো হচ্ছে মসজিদ-মাদ্রাসা রূপগঞ্জে রোজাদার ও মুসল্লিদের ব্যাপক প্রস্তুতি, ইফতার সামগ্রী, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও বাজার মনিটরিংয়ের দাবি

আপডেট সময় : 06:12:55 pm, Monday, 16 February 2026