
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ড ও বিভিন্ন সংবাদপত্রের অফিসে হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা ৩০মিনিটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খুলনায় সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা অভিযোগ করেন, বর্তমানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় মব সন্ত্রাসের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।এ সময় বক্তারা খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ড এবং সংবাদপত্রের অফিসে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।শেষে সকাল ১১ টা ৪০মিনিটে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশটি সমাপ্ত হয়।

























