Dhaka , Sunday, 12 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’

সাংবাদিকদের সাথে বরিশাল জামায়াতে ইসলামীর মতবিনিময়- শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:37:32 am, Tuesday, 1 October 2024
  • 818 বার পড়া হয়েছে

সাংবাদিকদের সাথে বরিশাল জামায়াতে ইসলামীর মতবিনিময় : শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান।।

বিশেষ প্রতিবেদক।।
   
সাংবাদিকদের কাছে শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী মুয়াযযেম হোসাইন হেলাল। এসময় তিনি আরো বলেন- বিগত সময়ে আপনারা সরাসরি সত্য তুলে ধরতে বাধাগ্রস্ত হলেও অনেকই বিভিন্ন কৌশলে তা প্রকাশ করেছেন। আবার সরাসরি সত্য তুলে ধরে দেশত্যাগে বাধ্য হয়েছেন অনেক সাংবাদিক। এমনকি উন্নয়ন কর্মী পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে বাঁচতে পারেননি। তাদেরও দেশছাড়া হতে হয়েছে। 
বরিশালের কীর্তনখোলা মিলনায়তনে ১ অক্টোবর মঙ্গলবার আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক আরো বলেন, গত প্রায় ১৭ বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল ছিলো জামায়াতে ইসলামী। নিষিদ্ধ না হয়েও অসংখ্যবার নিষিদ্ধের হুমকীসহ অনেক নিপিড়ন সহ্য করতে হয়েছে। ষড়যন্ত্রমূলক প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে ফাঁসি দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা। 
স্বাগত বক্তা বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও বরিশালের সমস্যা নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বরিশালের উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দিয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির প্রশ্নের উত্তরে বলেন, আমরা ইতিমধ্যেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিবিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। সেখানের পরিবেশ এখন এমন যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। এই হাসপাতালের পরিচালক পদত্যাগ করেছে।  এখন এখানে সেনাবাহিনী থেকে একজন দক্ষ পরিচালক আমাদেরও দাবী। 
আইনজীবী হেলাল বলেন, আমরা বরিশালের বিভিন্ন ইউনিয়নে ঘুরে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছি। এজন্য আপনাদের, সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা আমাদের জন্য শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান জানান জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক। 
সাংবাদিক নেতা ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি- দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক এবং  বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ- বর্তমান সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর প্রকাশক ও সম্পাদক এসএম জাকির- রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস- বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খালেদ- নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান  আযাদ আলাউদ্দিন- আর টিভির আরিফুর রহমান- সময় টিভির অপূর্ব অপু  সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। পবিত্র কুরআন এর সূরা তওবা থেকে পাঠ এবং হামদ ও নাথ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও সাংস্কৃতিক কেন্দ্র বরিশালের সহসভাপতি আব্দুল হাই। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সদস্য দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান এ্যড মু. শাহ আলমসহ আরো অনেক সূরা সদস্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

সাংবাদিকদের সাথে বরিশাল জামায়াতে ইসলামীর মতবিনিময়- শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান।।

আপডেট সময় : 09:37:32 am, Tuesday, 1 October 2024