Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার সাভারের জামগড়ায় পুলিশের ক্যাম্প উদ্বোধন, মাদক-সন্ত্রাস রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র সাঁড়াশি অভিযান: সীমান্ত থেকে কসমেটিকস ও মাদকসহ ৯ লাখ টাকার মালামাল উদ্ধার রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা-পিতার-মাতার মানববন্ধন জ্বালানি সংকটে রাজধানীতে তীব্র ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ; বিক্ষোভ হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু দেশে তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে আধুনিক ডিসি পার্ক:- চট্টগ্রাম জেলা প্রশাসক আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে  পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চট্টগ্রামের উন্নয়নে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে:- ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:32:54 pm, Friday, 7 June 2024
  • 95 বার পড়া হয়েছে

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরের ডাসারে সৈয়দা শান্তি নাহার -৭০- নামে এক বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান। ওই বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়াড় এমন অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পরে বৃদ্ধা তার ছেলেকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার -৭ জুন- সরজমিনে গিয়ে জানাযায়- ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের শান্তি নাহার নামে এক বৃদ্ধা নিজের বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের কাছে অসুস্থ কারণে ছিলেন। সেখানে অসুস্থ মাকে দেখাশোনা করার কথা বলে তার কাছে বেশ কিছুদিন রাখেছিলেন। এসময় মায়ের নামে ছিল মাদারীপুর শহরের একটি বাড়ির জমি সেই জমি স্বপন তার নামে লিখে নিয়েছেন । এছাড়াও তার বড় সন্তান সৈয়দ জানে আলম তার জমি বিক্রির ব্যাংকে থাকা টাকা আত্মসাৎ করছেন।

বৃদ্ধা মায়ের অভিযোগ- বড় সন্তান ও তার স্ত্রী সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নিওয়ার পরে তিনদিন খাবার না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন- একাধিকবার তাকে নির্যাতন করা হয়।এই ঘটনায় বৃদ্ধা মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তার সাথে প্রতারণা করে সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নেয় এ মামলায় অভিযোগ করেন । বড় সন্তান সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা এবং তার নাতনী সৈয়দ রাহুল আলম শুভকে মামলায় আসামি করা হয়েছে । মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- সৈয়দা শান্তি নাহার নামে ওই বৃদ্ধার স্বামী বছর তিনেক আগে মারা গেলে ওয়ারিশ হিসেবে রেখে যান -তিন সন্তান এক মেয়ে। স্বামীর মৃত্যুর পরে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে বৃদ্ধা তার বড় ছেলের বাড়িতে থাকেন। নগদ টাকার প্রয়োজন থাকার কারণে ৫২ লক্ষ টাকার জমি বিক্রি করে দেন। সেই টাকা গচ্ছিত রেখেছেন বড় সন্তানের কাছে।

কিছুদিন পরে সে অসুস্থবোধ করলে চিকিৎসা করা হবে বলে তার বড় সন্তান স্বপন ও তার স্ত্রী রুমা এবং তার সন্তান শুভ অজ্ঞাত একটি বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে হবে জানিয়ে কিছু প্রয়োজনীয় কিছু কাগজ পত্র সই করিয়ে নেয়। এর কিছুদিন পরে সে জানতে পারেন তার বাড়ির তিন শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে বড় সন্তান জানে আলম নিজের নামে লিখে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানের তার একাধিক সম্পত্তি প্রতারণার মাধ্যমে অন্যদের নামে দলিল করিয়ে নেন। বিষয়টি জানার পরে তার বড় ছেলের কাছে জমি বিক্রির টাকাসহ মোট ৭১ লক্ষ টাকা এবং তিন শতাংশ জমি ফেরত চাওয়ার পরে তিনি টাকা ও জমি ফেরত দিতে অস্বীকার করেন। একপর্যায় মামলা করা হুমকি দিলে এসময়ে সৈয়দ জানে আলম স্বপন বৃদ্ধা শান্তি নাহারকে এলোপাতাড়ি কিল ঘুসি ও লাথি মেরে পরে ঘর থেকে বের করে দেয়। ঘটনার পরে তার মেজ ছেলে সৈয়দ মুক্তি তার মাকে উদ্ধার করে চিকিৎসা করেন।

ভুক্তভোগী সৈয়দা শান্তি নাহার বলেন, প্রতারণার মাধ্যমে আমার ছেরে সৈয়দ জানে আলম ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা জায়গাজমি অর্থ সম্পদ আত্মাসাৎ করে, আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। আমি এর সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই। নির্যাতেনর
শিকার বৃদ্ধার দেবর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীরর জানান- আমার ভাতিজা স্বপন আমার সামনে ওর মাকে মারধর করেছে। এমন কুলাঙ্গার সন্তান আমি জীবনে দেখিনি। ওর দৃষ্টান্তমূলক বিচার হওয়ার উচিত। যাতে কেউ মায়ের গায়ে হাত তুলতে না পারে।

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন বলেন- এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোনো বানোয়াট। আমার মা মিথ্যা কথা বলছে। জমি বিক্রি করে তার টাকা তাকে দেওয়া হয়েছে। সে তার টাকা তুলে সে চিকিৎসার জন্য খরচ করছে। তার জমির বিক্রির বাকী টাকা তার একাউন্টেই আছে। ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৃদ্ধা মাকে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। এব্যপারে ডাসারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন- ঘটনাটি খুবই দুঃখজনক। মাকে তার সন্তান মারধর করবে এটা সভ্য সমাজে মেনে নেওয়ার মত নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

আপডেট সময় : 02:32:54 pm, Friday, 7 June 2024