
শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলায় চলতি মৌসুমে শরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। দিগন্ত জুরে শুধু হলুদের সমারহ। মাঠের পর মাঠ শুধু শরিষার আবাদ। দেখে মনে হয় স্বপ্নের রঙে অপুরুপ সাজে সেজেছে প্রকৃতি যেন অপরুপ দৃশ্য। কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে অনুকুল আবহাওয়া, সময় মত সার- বিজ বপন, পরিচর্জা এবং কৃষি অফিসের সার্বিক তত্বাবধানে শরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষক শাহেদ আলী বেপারী জানান, প্রকার ভেদে শরিষা দুই প্রকার। বর্তমান যেই শরিষা আবাদ হয়েছে এর নাম মাঘী শরিষা। আর চৈত্র মাসে আবাদ শরিষার নাম চৈতি শরিষা। তিনি আরো জানান প্রতি বিঘায় সব মিলিয়ে খরজ ৬ থেকে ৭ হাজার টাকা।
আর প্রতি বিঘায় উৎপাদন হয় ৭ থেকে ৮ মন। বর্তমান যার বাজার মুল্য প্রায় ২৫ হাজার টাকা। তিন মাস মেয়াদি শরিষা আবাদে ঝামেলা কম থাকায় অনেকেই ঝুকছেন শরিষা আবাদে। স্থানীয় অপর কৃষক সায়াদ সর্দার জানান চলতি মৌসুমে মাকড়সা পোকা, ফরিং পোকার আক্রমণে শরিষার উৎপাদন কমে যায়
কিন্তু এবারে পোকার আক্রমণ না থাকার কারনে এবং অব্যাহত ঘন কুয়াশা না থাকলে তুলনা মুলক ভাবে এবছর উৎপাদন একটু বেসি হওয়ার আশা করছেন কৃষকরা। কৃষকরা বলছেন সরকারি ভাবে যথেষ্ট সহযোগীতা করছেন
কৃষি অফিস। এভাবে যদি কৃষকদের সহায়তা প্রদান করা হয় তবে কৃষকরা ই একদিন গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

























