Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

সতের বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে….  সুবর্ণচরে মহিলা সমাবেশে জেলা বিএনপির আহবায়ক- আলো

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:11 pm, Wednesday, 19 November 2025
  • 35 বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি মনোনীত নোয়াখালী–৪ (সদর–সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো.শাহজাহানের সমর্থনে মহিলা সমাবেশে  জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সতের বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। ২০১৮ সালে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে নারীর প্রতি যে বর্বর নির্যাতন হয়েছি সে ঘটনার নিন্দা জানিয়ে আগামী দিনে যাতে কোন নারীর প্রতি সহিংসতা না ঘটে  বিএনপি সে বিষয়ে স্বোচ্চার রয়েছেন।
বুধবার বিকেল ৩টায় উপজেলার চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান অতিথি উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, নোয়াখালী জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, ওমর ফারুক টপি, আবদুল্লাহ চেয়ারম্যান,হেলাল উদ্দিনসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, “১৯৯১ সালে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান প্রথমবার নির্বাচন করেন যখন সুবর্ণচরে সড়ক ও অবকাঠামো উন্নয়ন খুবই সীমিত ছিল। তিনি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, হিন্দু–মুসলিমসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বনদস্যু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচর উপজেলার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।”
তিনি আরো বলেন, “ উপজেলা বাস্তবায়ন ও সুবর্ণচর নামকরণ করে সুবর্ণচর উপজেলার চরাঞ্চলকে বাসযোগ্য করা, স্থানীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে সাহসী নেতৃত্ব দিয়েছেন আলহাজ্ব মোঃ শাহজাহান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলে নারীর অধিকার, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।”
প্রধান বক্তা হারুনুর রশিদ আজাদ বলেন, “ সুবর্ণচরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং চরাঞ্চলের নানা সমস্যার সমাধানে আলহাজ মোঃ শাহজাহান অতীতে যে ভূমিকা রেখেছেন তা অনন্য। খুব শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে তিনি উন্নয়নবঞ্চিত সুবর্ণচরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে এ ব্যাপারে আমরা আশাবাদী।”
সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিপুল সংখ্যক নারী, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

সতের বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে….  সুবর্ণচরে মহিলা সমাবেশে জেলা বিএনপির আহবায়ক- আলো

আপডেট সময় : 08:19:11 pm, Wednesday, 19 November 2025