Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

সংস্কার ছাড়া নির্বাচন কখনো সম্ভব নয়- ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 04:46:40 pm, Saturday, 19 April 2025
  • 139 বার পড়া হয়েছে

সংস্কার ছাড়া নির্বাচন কখনো সম্ভব নয়- ডা. শফিকুর রহমান

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচন কখনো সম্ভব নয়। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তবেই নির্বাচন দিতে হবে। তবেই সঠিক নির্বাচন সম্ভব। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করবো। এছাড়াও নির্বাচনের জন্য সুঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার -১৯ এপ্রিল- সকাল ১১:৩০ মিনিটে লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদের পতন হলেও তাদের কিছু দোসর এখনও রয়েছে। আর একটি গোষ্ঠী এখন চাঁদাবাজিতে ব্যস্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ এখন একটি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়।

তিনি আরও বলেন, “বিগত ৫৪ বছরের কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয়, সবাই আমরা বাংলাদেশি এটাই বড় কথা। 

ভারত প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা সব সময় তাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। তবে সেই সম্পর্ক হতে হবে সমতার। ভারতকেই তা নিশ্চিত করতে হবে।
তার বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন, ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার, এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে কাজ করার তাগিদ দেন।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
জামায়াত লালমনিরহাট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহআলম জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশের পর জামায়াতের আমির সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

সংস্কার ছাড়া নির্বাচন কখনো সম্ভব নয়- ডা. শফিকুর রহমান

আপডেট সময় : 04:46:40 pm, Saturday, 19 April 2025