Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সৈয়দপুর পৌর কাউন্সিলর মিন্টুর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:58 pm, Sunday, 5 June 2022
  • 160 বার পড়া হয়েছে

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সৈয়দপুর পৌর কাউন্সিলর মিন্টুর সংবাদ সম্মেলন

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

ওয়ারিশন সনদ দেয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে শহরের প্লাজা সুপার মার্কেটের এক রেস্টুরেন্টে আরশাদ আলো তাঁর নামে ওই মিথ্যা মামলাটি দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

লিখিত বক্তব্যে কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু বলেন, আমার ওয়ার্ডের মৃত মজিবর রহমানের ছেলে মো. আরশাদ আলো গত ১০ এপ্রিল নীলফামারীর জেলা জজ কোর্টে আমাকে ১নম্বর আসামী করে জমি সংক্রান্ত একটি জালিয়াতি মামলা করেছেন। বাদীর বড় ভাই নির্বাচনে আমার প্রতিদ›দ্বী প্রার্থী ছিলেন। তাই আমাকে হয়রানি করতে ভিত্তিহীন এ মামলাটি করেছেন তিনি। অথচ বিরোধীয় জমির সাথে তাঁর কোন সম্পৃক্তা নেই।

তিনি আরও বলেন, আজিজুল হক নামে ওই ব্যক্তি তাঁর জাতীয় পরিচয়পত্রসহ ওয়ারিশন সনদের জন্য আবেদন করেন। জাতীয় পরিচয়পত্রের বিপরীতে গত ৩ মার্চ ওয়ারিশনের সনদের প্রত্যয়পত্রে স্বাক্ষর করি। কিন্তু পরে নানা সূত্রে জানতে পারি আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি মিথ্যা ও জাতীয় পরিচয়পত্র জাল করে সনদ নিয়েছেন। বিষয়টি নিশ্চিত হয়ে গত ৬ মার্চ আজিজুল ইসলামকে দেওয়া ওয়ারিশন সনদ বাতিলের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করি। আবেদনে প্রেক্ষিতে পৌর মেয়র রাফিকা আকতার জাহান গত ১০ মার্চ সনদটি বাতিল করেন। সনদ বাতিলের বিষয়টি পত্রের মাধ্যমে অবহিত করাসহ আজিজুলের বিরুদ্ধে একটি প্রতারণা মামলাও করি। এরপরও ওই সনদের জের ধরে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে উল্লেখিত ব্যক্তি আমাকে ১নম্বর আসামী করে মোট ১০জনের নামে এ ষড়যন্ত্রমূলক মামলা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বিরোধীয় জমির মূল মালিক রবি প্রামানিকের বড় নাতি মো. লোকমান হোসেন ও মোক্তার হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সৈয়দপুর পৌর কাউন্সিলর মিন্টুর সংবাদ সম্মেলন

আপডেট সময় : 07:09:58 pm, Sunday, 5 June 2022