
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউনিয়নের বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম শহীদ এর উদ্যোগে ও ৯ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের এর নেতৃবৃন্দের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় পবিত্র কোরআন ও খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ওয়াবমোড় কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াবদা দারুস সুন্নাহ হাফেজিয়া ও কাওমী এতিমখানা ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মওলানা মুফতি মারুফ বিল্লাহ্ আমজাদীর পরিচালনায় এই কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠিত হয়।
এর আগে মাদ্রাসার ছাত্রদের নিয়ে পবিত্র কোরআন খতম দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে নাকোল ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ডের বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।























