Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

শ্রমিক সঙ্কটেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:09 pm, Wednesday, 15 June 2022
  • 199 বার পড়া হয়েছে

শ্রমিক সঙ্কটেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি।।

শ্রমিক সঙ্কটে যখন উৎপাদন স্বাভাবিক রাখা দুরুহ হয়ে পড়েছিল ঠিক তখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। উৎপাদনে গতি আনতে সহায়ক ভূমিকা পালন করেছে কারখানার টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) শ্রমিক। কারখানার ট্রেড ইউনিয়নগুলো সঙ্কট নিরসনে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি করেছে।

কারখানা সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি এখন মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে। দুই হাজার ৮৬৯ জন লোকবলের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৭২৮ জন শ্রমিক-কর্মচারী। সঙ্কট লাঘবে উপরের নির্দেশে দেড় মাসের জন্য ৩০০ অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ওই শ্রমিকরা চলতি মাসে (জুন) কাজে যোগ দিয়েছেন। অবশ্য এর আগে আরও ২০০ জন অস্থায়ী শ্রমিক ওই কারখানায় নিয়োগ দেওয়া হয়। এর ফলে কারখানায় উৎপাদনে কিছুটা গতি ফিরেছে।

রেলওয়ে সূত্র মতে, আগামী ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলওয়েতে যাত্রী সেবা বাড়াতে কমপক্ষে ৬৫টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা নিয়মিত কাজের অতিরিক্ত। সৈয়দপুর কারখানায় প্রতিদিন ৩টি ইউনিট কোচ মেরামতের লক্ষ্যমাত্রা রয়েছে। অর্থাৎ দুই ইউনিটে একটি রেলকোচ। প্রতি কর্মদিবসে দেড়টি কোচ মেরামত হয় বিশাল ওই কারখানায়।

একই সূত্র জানায়, ২০১৯-১৮ অর্থবছরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রতিদিন কোচ মেরামত হয় ২ দশমিক ১৮ ইউনিট। ২০১৮-১৯ অথবছরে যা কিছুটা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫৩ ইউনিট। ২০১৯-২০ সালে তা আরও বেড়ে হয় ২ দশমিক ৬৩ ইউনিট। একইভাবে ২০২০-২১ অর্থবছরে উৎপাদন বেড়ে হয় ২ দশমিক ৮৪ ইউনিট। আর চলতি অর্থবছরের এই পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন দাঁড়িয়েছে ৩ দশমিক ১০ ইউনিটে।

সরজমিনে রেলওয়ে কারখানায় গেলে দেখা যায়, কারখানার ২৯টি শপেই (উপ-কারখানা) শ্রমিকরা কর্মব্যস্ত। তাদের কাজ তদারকি করছেন সব ইনচার্জরা। মাঝে মধ্যে টহল দিচ্ছেন উর্ধ্বতন কর্মকর্তারা। শত সঙ্কটের মাঝেও উৎপাদন স্বাভাবিক রাখতে ওই তৎপরতা। সামনে ঈদ আসছে। তাই বেশি বেশি কাজ করে ঘাম ঝড়াচ্ছেন শ্রমিকরা। কারখানার মেশিন টুল রুম শপে ইতিপূর্বে কাজ করতেন মিস্ত্রী আবু সালেহ। অবসরে যাওয়ার পর অস্থায়ী শ্রমিক হিসাবে তিনি একই শপে নিয়োগ পান। কথা হয় তাঁর সাথে। তিনি বলেন, লোকবল সঙ্কটে কারখানার অবস্থা শোচনীয়। আমরা যারা অস্থায়ীভাবে আছি, তারা স্থায়ী শ্রমিকদের সহযোগিতা দিয়ে যাচ্ছি। একইভাবে ক্যারেজ শপ, হেভি ইঞ্জিনিয়ারিং শপ, মেশিন শপ, পেইন্ট শপ সবখানে। কারখানায় কোচ মেরামতের পাশাপাশি মালবাহি গাড়ি ও ১২ হাজার রকমের যন্ত্রপাতি তৈরি হয় রেলওয়ে কারখানায়।
কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক, রেলওয়ে কর্মচারীদের পোষ্য ও কিছু দক্ষ শ্রমিককে টিএলআর নিয়োগ দেওয়া হয়েছে এখানে। তারা ভালো কাজ করছেন বলে জানান মিস্ত্রী আবু সালেহ।

শ্রমিক লীগ কারখানা শাখার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে লোকবল নিয়োগের বিকল্প নেই। তিনি অস্থায়ী শ্রমিকদের নিয়মিত করতে রেল প্রশাসনের হস্তক্ষেপ চান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) সাদেকুর রহমানের বলেন, লোক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শিগগিরই আমরা কাঙ্খিত জনবল পাবো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত-ই খুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বর্তমান সরকার রেলবান্ধব। সৈয়দপুর রেলওয়ে কারখানা যাবতীয় সঙ্কট নিরসনে সরকার কাজ করছে। সৈয়দপুরে আরও একটি নতুন কোচ নির্মাণের কার্যক্রম চলছে। তিনি উল্লেখ করে বলেন, কারখানায় দক্ষ লোকের প্রয়োজনে কারখানার অবসরে যাওয়া লোকজন কে দিয়ে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা হয়েছে।রর

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

শ্রমিক সঙ্কটেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা

আপডেট সময় : 05:57:09 pm, Wednesday, 15 June 2022