Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

শিক্ষার্থীদের চাকরি খোঁজা নয়, চাকরি দেয়ার জায়গাটায় নিজেদের তৈরি করতে হবে- ইবি উপাচার্য।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:08 am, Wednesday, 29 May 2024
  • 96 বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের চাকরি খোঁজা নয়, চাকরি দেয়ার জায়গাটায় নিজেদের তৈরি করতে হবে- ইবি উপাচার্য।।

ইবি প্রতিনিধি।।
  
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন- বর্তমানে শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানের পাশাপাশি চাকরি খোঁজার জায়গাটা থেকে বেরিয়ে এসে চাকুরি দেয়ার জায়গাটায় নিজেদেরকে তৈরি করা। শিক্ষার্থীদের এন্ট্রাপ্রেনিউরশিপ স্কিল অর্জনের মাধ্যমে সেই জায়গাটা তৈরি করতে হবে। 
  
বুধবার -২৯ মে- সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে ইমপ্যাক্ট এন্ট্রাপ্রেনিউরশিপ এনেবলিং সাসটেইনেবল ফিউচার শীর্ষক মাইক্রোকোর্সের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিভিশন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল -বিসিসি- ওয়ান বাংলাদেশ এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি -আইডিয়া- এর যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 
  
ড. শেখ আবদুস সালাম বলেন- স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। আমাদের টেকনোলজি ও কারিগরি শিক্ষার দিকটি একসময় উপেক্ষিত ছিল। আগে জাতিকে হয়ত শুধু শিক্ষিত করা যেতে পারতো, এখন আমাদের মানুষকে শিক্ষিত এবং কেজো করে তোলার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। অলস ভাবকে সৃষ্টিশীলতায় পরিণত করার প্রয়াস গ্রহণ করা হচ্ছে। যাতে করে জ্ঞান এবং তার প্রয়োগ ঘটিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
  
উপাচার্য আরও বলেন- আশা করি পুঁথিগত জ্ঞান- প্রশিক্ষণগত উৎকর্ষতা এবং টেকনোলজি ব্যবহার করে শিল্পোদ্যোগী উৎপাদন সক্ষমতায় চলে যাওয়ার মনোভাব নিয়ে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে এগিয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে।  
৪১ এর স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।
  
এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ওয়ান বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. মাহবুবুর রহমান। মূখ্য আলোচক ছিলেন ঝিনাইদহের রাইয়ান পার্ল হারবারের পরিচালক ড. নজরুল ইসলাম। এছাড়াও ছিলেন আইডিয়া প্রজেক্টের সিনিয়র কনসালট্যান্ট ও হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী এবং কেরু অ্যান্ড কোম্পানির প্রোডাকশন ম্যানেজার আব্দুল হালিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ান বাংলাদেশ, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিক্ষার্থীদের চাকরি খোঁজা নয়, চাকরি দেয়ার জায়গাটায় নিজেদের তৈরি করতে হবে- ইবি উপাচার্য।।

আপডেট সময় : 10:10:08 am, Wednesday, 29 May 2024