Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:05 pm, Friday, 16 January 2026
  • 29 বার পড়া হয়েছে

মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিন দুপুরে মানুষ মরে, প্রশাসন কী করে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ইবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, “আমরা দেখেছি হাদি সারা বাংলাদেশে স্বাধীনতার স্বাদ আপামর জনতা ও ৫৬ হাজার বর্গমাইলে পৌঁছে দিতে চেয়েছিল। তার আধিপত্যবাদ বিরোধী চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই আধিপত্যবাদরা চিনেছিল তাই তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা হয়তো জানে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাসে এমন হাজারো হাদি আসে, শহীদ হয় কিন্তু হাদির উত্তরসূরিরা তার চেতনাকে যুগ যুগ ধরে রাখে। এই সোনার বাংলাদেশে কোন আধিপত্যবাদ বিরোধীকে মেনে নেব না, কোন বিদেশী শক্তির তাবেদার হতে দেব না, কালচারাল ফ্যাসিস্ট ও গণমাধ্যম ফ্যাসিস্টদের একবিন্দু ও সহ্য করবো না। হাদি হত্যার এক মাস অতিবাহিত হয়েছে, পরিশেষে হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছি।”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “হাদি হত্যার বিচার যে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে, সেখানে শুধুমাত্র শুটার ফয়সালসহ আওয়ামী লীগের সামান্য এক ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এর পেছনে কত বড় চক্র জড়িত, তা আমাদের থেকে আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে তা আড়াল করা হচ্ছে, আমরা সেটা জানতে চাই। শহীদ হাদি হত্যার এতদিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার এর কোনো সুরাহা করতে পারেনি।

আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৬ মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিত করতে পারেনি। ভিসি নকীব মোহাম্মদ নাসরুল্লাহকে বলে দিতে চাই—সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার এই প্রশাসন থাকা অবস্থাতেই করতে হবে না হলে নতুন ভিসি আসলে তিনি এই হত্যার বিচারের ভার নেবেন না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের তিনজনকে বলতে চাই আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য যেখানে গেলে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার নিশ্চিত করা যাবে আপনারা সেখানেই যান।”

পরিশেষে তিনি সাজিদ আবদুল্লাহ হত্যার বিচার প্রত্যাশী সকল শিক্ষার্থীদের আগামী রবিবার বেলা ১১টায় “প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচিতে” অংশগ্রহণ করার অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 06:32:05 pm, Friday, 16 January 2026