Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ। ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় বরিশালে প্রেরণ ঝালকাঠি: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন, পায়ে ডান্ডাবেড়ি চন্দনাইশে গরু লুটে বাধা দেয়ায় খামারিকে গুলি করে হত্যা, ৩ টি গরু লুট ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা পাইকগাছায় নিসচার উদ্যোগে তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন নিরাপদ পানি নিশ্চিতে পাইকগাছায় উদ্যোক্তাদের সমন্বয় সভা পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ নেত্রকোণার দুর্গাপুরে প্রথমবার সরকারি সফরে আসছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেঘনাঘাটে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান, ৬টি অবৈধ চুনা ভাট্টি উচ্ছেদ বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ কোটি টাকা নিয়ে উধাও।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:29:11 am, Monday, 14 August 2023
  • 390 বার পড়া হয়েছে

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ কোটি টাকা নিয়ে উধাও।।

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ।।

সরাজগঞ্জে একটি হাসপাতালে যন্ত্র কিনতে অগ্রিম দেওয়া ১৬ কোটি ও সরকারি বরাদ্দের আরো ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ঠিকাদারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদকসহ বিভিন্ন দফতরের তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি ওই হাসপাতালের ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং (এমআরআই) যন্ত্র কিনতে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনট্রেডকে কাজ দেওয়া হয়। এরপর যন্ত্র কেনার জন্য অগ্রীম পরিশোধ করা হয় ১৬ কোটি টাকা। তবে ১৪ মাস পেরিয়ে গেলেও এমআরআই যন্ত্র হাসপাতালে পৌছেনি এবং এখন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক উধাও হয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয় ও দুদক সহ বিভিন্ন দপ্তর থেকে দফায় দফায় তদন্ত চলছে। তবে এ তদন্তের মুখোমুখি হননি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান।

এদিকে, হাসপাতালের সরকারি বরাদ্দের আরো ২৫ কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িত ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। ঢাকার এম জাহান ট্রেডার্সের মালিক মহসিন আলী ও গ্রিনট্রেডের মাহফুজ ভুয়া বিল-ভাউচার ও কোড পরিবর্তন করে সরকারের সমন্বিত বাজেট ও হিসাব সংরক্ষণ ব্যবস্থা থেকে এ টাকা হাতিয়ে নেওয়ারও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ওই ২ ঠিকাদার এখন উধাও হলেও হিসাব নিয়ন্ত্রক শাখার ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। এমনকি ঢাকার তেজগাঁও স্বাস্থ্য বিভাগের উচ্চমান সহকারীও এখন দুদকের জালে। একই হাসপাতালে প্রায় ১২৫ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনাকাটায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং আইনে এর আগে পৃথক মামলা করে দুদক।

হাসপাতালের প্রকল্প পরিচালক (পিডি) কৃষ্ণ কুমার পাল এ বিষয়ে জানান, ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদক মামলা করেছে। কয়েক বছর আগে আরেকটি ঘটনায় দুদক তদন্ত করছে। তবে এমআরআই মেশিন ক্রয়ে আগাম বিল পরিশোধ করা হয়েছে। অবশ্য ঠিকাদারের নিরাপত্তা জামানত হিসেবে ১৪ কোটি টাকার পেমেন্ট অর্ডার রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি অবগত রয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ টাকা প্রাপ্তির বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই দুই ঠিকাদারকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক জানান, এমআরআই যন্ত্র এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে দুদকের তদন্ত অব্যাহত রয়েছে। ওই সংস্থার বিশেষ অনুসন্ধান-২ শাখার উপ-পরিচালক প্রকল্প পরিচালকে একাধিক পত্র দিয়েছিলেন। এ পত্রে ওই যন্ত্রের ক্রয়-সংক্রান্ত সকল তথ্য চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ কোটি টাকা নিয়ে উধাও।।

আপডেট সময় : 10:29:11 am, Monday, 14 August 2023