Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

শরীয়তপুরে লাকড়ি ঘর থেকে সাপের ডিমসহ বিষধর সাপ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:23:42 pm, Tuesday, 14 May 2024
  • 106 বার পড়া হয়েছে

শরীয়তপুরে লাকড়ি ঘর থেকে সাপের ডিমসহ বিষধর সাপ উদ্ধার।।

জেলা প্রতিনিধি- শরীয়তপুর।।
  
কিছুদিন পরপরই শরীয়তপুরের সখিপুরে সাপের কামড়ে রোগীর মৃত্যুর খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। এবছর পদ্মা-মেঘনা নদী বেষ্টিত এই অঞ্চলটির বিভিন্ন বসত বাড়ি থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে সাপের ডিমসহ বিষধর সাপ। গতকাল সোমবার একটি ঘর থেকে সাপের ডিম উদ্ধার করার পরে আজ আবারো একটি লাকড়ি ঘর থেকে ৩০ টি ডিমসহ বিষধর সাপ উদ্ধার করেছে এক সাপুড়ে। স্থানীয়দের দাবি প্রায় পাঁচ বছর ধরে সখিপুরে সাপের উপদ্রব দেখা দিয়েছে।
  
মঙ্গলবার -১৪ মে- দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামের মাদবর বাড়ি থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। 
  
স্থানীয় সূত্রে জানা যায়- গত রোববার -১২ মে- সখিপুর বাজারের ব্যবসায়ী সেলিম মাদবরসহ দুই সপ্তাহের ব্যবধানে সখিপুরে সাপের দংশনে দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে সখিপুর থানা ভবনসহ থানার আবাসিক এলাকায়ও দেখা গিয়েছিল সাপের উপদ্রব। গতকাল সোমবার বিকেলে চরভাগার ঢালী কান্দি গ্রামের দেওয়ান বাড়ির আকবর দেওয়ানের ফসল ও লাকরি রাখার একটি ঘর থেকে ৩৬ টি সাপের ডিম উদ্ধার করে সাপুড়ে মিনু ঢালী। এছাড়াও গত কয়েকদিন আগে মাদবর কান্দি গ্রামের স্যানেটারি ব্যবসায়ী মোক্তার প্রধানিয়ার একটি লাকড়ি ঘরে সাপ দেখতে পায় এক গৃহবধু। পরে সাপুড়ে মিনু ঢালীকে খবর দেওয়া হলে আজ মঙ্গলবার দুপুরে ওই ঘর থেকে সাপের ৩০ টি ডিমসহ গোখরা জাতের একটি সাপ উদ্ধার করে সাপুড়ে মিনু ঢালী।
  
বাড়ির মালিক মোক্তার প্রধানিয়া বলেন, বাড়ির এক গৃহবধু লাকড়ি ঘরে সাপ দেখার পরে আমরা সবাই আতঙ্কে ছিলাম। পরে সাপটি ধরার জন্য সাপুড়ে মিনু ঢালীকে খবর দেই। এরপর সাপুড়ে এসে লাকড়ি ঘরের মাটি খুঁড়ে একটি বড় সাপ ও ৩০ টি ডিম উদ্ধার করেছে। এখনো ঘরে আরো সাপ আছে কিনা বুঝতে পারছি না।
  
সাপুড়ে মিনু ঢালী বলেন- আমি আসার পরে কিছু সময় মাটি খনন করেছি। খননের এক পর্যায়ে আমি ঘরের মধ্যে সাপের ডিম দেখতে পাই। আমি বুঝতে পেরেছিলাম এখানে বড় সাপ রয়েছে। এরপর আরো একটু খোঁড়ার পরে গোখড়া জাতের একটি সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
  
এবিষয়ে  উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুছ মোল্লা বলেন- অনেক দিন ধরেই সখিপুরের বিভিন্ন স্থানে সাপের উপদ্রব বেড়েছে। গতকাল চারভাগা- আজ উত্তর তারাবুনিয়ার মাদবর কান্দিতে সাপের ডিম ও সাপ পাওয়া গেছে। সখিপুরে অল্প দিনের ব্যবধানে দুইজনের মৃত্যুও হয়েছে। সাপের এমন উপদ্রব থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অসর্তকতাবসত কাউকে সাপে কাটলে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

শরীয়তপুরে লাকড়ি ঘর থেকে সাপের ডিমসহ বিষধর সাপ উদ্ধার।।

আপডেট সময় : 01:23:42 pm, Tuesday, 14 May 2024