Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

শরীয়তপুরে মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:28:28 pm, Wednesday, 22 May 2024
  • 123 বার পড়া হয়েছে

শরীয়তপুরে মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী।।

আব্দুর রহিম
শরীয়তপুর প্রতিনিধি।।
মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ আনলেন প্রবাসী মহসিন। । ঘটনাটি ঘটে শরীয়তপুরের জাজিরা পৌরসভার তালুকদার কান্দি গ্রামে।
বুধবার  -২২ মে – বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর ইউনিয়নের চরলক্ষীকান্তপুর গ্রাম থেকে হেলিকপ্টারে করে বউ নিয়ে একই উপজেলার জাজিরা পৌরসভা তালুকদার কান্দি গ্রামে আসেন। 
স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা পৌরসভার তালুকদার কান্দি গ্রামের আব্দুল খালেক তালুকদার ও জবেদা বেগম দম্পতির ছেলে মহসিন তালুকদার। মহসিন ৯ বছর ধরে মালেশিয়া থাকেন। সম্প্রতি তিনি বিয়ের করার জন্য দেশে আসেন।
মহসিন তালুকদারের সঙ্গে একই উপজেলার জয়নগর ইউনিয়নের চরলক্ষীকান্তপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে পলি আক্তারের বিয়ে হয়। বুধবার দুপুরে কনে পলি আক্তারের বাড়িতে এই দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হয়। পরে শ্বশুর বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে বর মহসিন তালুকদার রওনা দেন নিজ বাড়িতে।
বিকেল ৫ টার দিকে বিয়ের সব আয়োজন শেষ করে কনে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ি ফিরে আসেন মহসিন। এসময় স্বজনেরা বর-কনেকে বরণ করে নেন। হেলিকপ্টারে চড়ে আসা বর-কনে দেখতে স্থানীয় গ্রামের লোকজন তাদের বাড়ির সামনের খোলা মাঠে ভিড় করেন।
শৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। হেলিকপ্টারে চড়ে আসা নববধূ ও বরকে দেখতে কৌতূহলী লোকজন ভিড় করেন। সুশৃঙ্খল পরিবেশে বর হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসলে পুলিশ সদস্যরা নিরাপত্তা দেন।
তালুকদার কান্দি গ্রামের বাসিন্দা রোকসানা আক্তার বলেন- মহসিন মালেশিয়া প্রবাসী। তার মার শখ ছেলের বরযাত্রা হেলিকপ্টারে হবে। তাই দেশে এসে বিয়ের এ আয়োজন করেন। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে বর-কনে এসেছে। তাই আমরা দেখতে এসেছি।
বরের মা জবেদা বেগম বলেন, আমার চার ছেলে তিন মেয়ে। ছোট ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে, আর নববধূকে বরণ করে আনতেই হেলিকপ্টার ভাড়া করা হয়। ছেলে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসায় আমি খুবই খুশি। 
বর মহসিন তালুকদার বলেন, মায়ের শখ ছিল আমি হেলিকপ্টারে করে বউ আনি। তাই মায়ের শখ পূরণ করেছি। শখ পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে।
কনে পলি আক্তার বলেন, আমি আগে পরে কখনও হেলিকপ্টারে উঠিনি। এই প্রথম উঠলাম। অনুভূতিটা খুবই ভালো ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শরীয়তপুরে মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী।।

আপডেট সময় : 03:28:28 pm, Wednesday, 22 May 2024