Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

শরীয়তপুরে ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:16:48 am, Saturday, 4 January 2025
  • 105 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ।।

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরে জাজিরা শাখার কৃষি ব্যাংক ম্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের  এক ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়াসহ ১০ লাখ টাকা চাঁদা দাবী ও প্রানে মেরে ফেলার  অভিযোগ উঠেছে।

এবিষয়ে গত বুধবার-০১ জানুয়ারি- জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রবিউল ইসলাম জাকির। অভিযোগের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন- জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- আল আমিন।

স্থানীয়- পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ করছে মের্সাস আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল ইসলাম জাকির। গত ৩১ ডিসেম্বর বিকেলের দিকে একটি প্রাইভেটকার নিয়ে সেখানে যান জাজিরা শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান, উপজেলার কাজীরহাট এলাকার বাসিন্দা জালাল বেপারীর ছেলে মিলন বেপারী ও বড়কান্দি রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দানেশ মাদবরের ছেলে নান্টু মাদবরসহ অজ্ঞাত আরও দুজন। তারা সেখানে গিয়ে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ভুক্তভোগী রবিউল ইসলামের কাছে চলমান প্রকল্পের কাগজপত্র দেখাতে বলেন। পরে রবিউল তাদের কাগজপত্র দেখানোর পরেও তারা বলেন, এসব ভুয়া কাগজপত্র দেখিয়ে কোন লাভ নাই। এখানে কাজ করতে হলে আমাদের ১০ লাখ টাকা দিতে হবে। নয়তো কোন কাজ চলবে না। এসব কথার প্রতিবাদ করায় অভিযুক্ত আনিসুর রহমান রবিউলের পরিহিত শার্টের কলার ধরে টানতে থাকেন আর বাকী অভিযুক্তরা মারধর করতে থাকে ও রবিউলের কাছে থাকা টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে যখন রবিউলকে টেনে নিয়ে প্রাইভেটকারে উঠানোর চেষ্টা করা হয় তখন স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী তাকে উদ্ধার করে নিরাপত্তা দেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হওয়ার পরে থানার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তদন্ত কর্মকর্তার সাথেও অসদাচরণ করেন বলে জানা যায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী রব মাদবর বলেন, “আমি হঠাৎ দেখতে পাই ম্যানেজার রবিউলকে কয়েকজন মিলে টেনে নিয়ে গাড়ীতে ভরতাছে।  তখন আমি এলাকাবাসীদের নিয়ে তাকে উদ্ধার করি।”

এছাড়া প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘হঠাৎ করে কয়েকজন লোক এসে ম্যানেজার রবিউলকে ধরে নিয়ে যেতে চায়। তখন আমরা বাধা দিতে গেলে তারা আমাদের র‍্যাবের পরিচয় দেয়।’

বিষয়টি নিয়ে  ভুক্তভোগী রবিউল ইসলাম জাকির বলেন, “আমি প্রতিদিনের মত প্রকল্পের কাজে ছিলাম। বিকেলের দিকে হঠাৎ প্রাইভেটকার নিয়ে ৩-৪ জন লোক আসেন। এসেই র‍্যাব পরিচয় দিয়ে আমাকে বলেন, ‘তোর কাজের কাগজপত্র দেখা। এরপর আমি কাগজপত্র দেখানোর সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং আনিসুর রহমান নামের লোকটি আমার শার্টের কলার ধরে টানতে থাকে আর বাকীরা আমাকে মারধর করতে থাকে। এসময় আমার সাথে থাকা একটি ব্যাগে ৩ লাখ ৭ হাজার টাকাসহ ব্যাগটি কেড়ে নিয়ে যায়। পরে যখন আমাকে তাদের গাড়ীতে উঠানোর চেষ্টা করে তখন এলাকাবাসী আমাকে টেনে ছাড়িয়ে রাখে। এরপর আমি ঘটনার বিষয়ে আমার মালিকের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবী করি।”

এবিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি সেখানে রিলাক্সের জন্য গিয়েছিলাম। আমার সাথে আমার ড্রাইভার ছিল। ওখানে গিয়ে দেখতে পাই সেখান থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। সে বিষয়ে ওখানকার দায়িত্বে থাকা একজনের কাছে জানতে চেয়েছিলাম এভাবে মাটি কাটা উচিৎ কিনা। মাটি-বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছি। এছাড়াও তাৎক্ষণিকভাবে আমি এডিসি রেভিনিউ মহোদয়কে জানাই। পরে তিনি আমার নাম্বার ইউএনওকে দিলে ইউএনও মহোদয় আমাকে ফোন দিয়ে জানালেন তারা এর আগে সেখানে মোবাইল কোর্ট করেছেন। এরপরও আগের মত তারা মাটি কাটছিল। পরে আমি ওদের মৌখিকভাবে বলে আসছি আপনারা এটা কইরেন না, তাহলে আমাদের বেড়ীবাঁধের ক্ষতি হবে। পরে এসে জানতে পারি  আমার বিরুদ্ধে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ হয়েছে।”

জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাবেরী রায় বলেন, “উনি আমাকে জানিয়েছেন ওখান থেকে মাটি নিয়ে যাচ্ছে। পরে আমি তাকে বলেছি আমরা মোবাইল কোট করেছি। এরপরও যদি মাটি নেয়া হয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

ঠিকাদারী প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আমির হোসেন বলেন, “আমার ম্যানেজারকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে ও তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা থানায় একটি অভিযোগ করেছি। আশা করি ন্যায় বিচার পাবো।”

শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, এই ঘটনা সম্পর্কে আমি শুনেছি। বিষয়টি নিয়ে যেহেতু থানায় অভিযোগ হয়েছে। সেহেতু বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীই দেখবে।

বিষয়টি নিয়ে কথা হয় বাংলাদেশ কৃষি ব্যাংকের শরীয়তপুর জেলার আঞ্চলিক ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মো: মেহেদী হাসান ও ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার(জিএম) মো: খোরশেদ আলম সাথে। এই কর্মকর্তারা বলেন, “যদি তিনি এধরনের কাজ করে থাকেন এবং তা তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমিন বলেন, “আমরা কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপকসহ আরও ২-৩ জনের নামে একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

শরীয়তপুরে ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ।।

আপডেট সময় : 05:16:48 am, Saturday, 4 January 2025