Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

শরীয়তপুরে জানাজার আগে ককটেল আতঙ্ক, স্ট্রোকে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:47 pm, Friday, 16 January 2026
  • 34 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে জানাজার আগে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ফজলু রহমান মাদবর (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত ফজলু রহমান মাদবর মূলনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মূলনা ইউনিয়নের ঢোন বোয়ালিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলু রহমান মাদবর তার চাচাতো ভাই কেরামত আলী মাদবরের জানাজায় অংশ নিতে শরীয়তপুর সদর থেকে এলাকায় আসেন। জানাজা শুরুর আগে দুপুরে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই মুহূর্তে তিনি গুরুতরভাবে আতঙ্কিত হয়ে স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফজলু রহমান মাদবরের সঙ্গে অভিযুক্ত বিপুল মাদবরদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মামলা-মোকাদ্দমাও হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের স্বজনরা বলছেন, ওই পূর্বশত্রুতার জের ধরেই বিপুল মাদবর ফজলু রহমান মাদবরের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ককটেল নিক্ষেপ করেন। একই সঙ্গে তিনি দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কজনক পরিস্থিতিতেই ফজলু রহমান মাদবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এদিকে অভিযোগ রয়েছে, অভিযুক্ত বিপুল মাদবর দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তিনি ওই এলাকার মোবারক মাদবরের ছেলে এবং সম্পর্কে নিহত ফজলু রহমান মাদবরের আপন ভাতিজা।

উল্লেখ্য, ফজলু রহমান মাদবরের হৃদযন্ত্রে পূর্বে রিং বসানো হয়েছিল। ফলে তিনি শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

এ বিষয়ে মূলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জলিল মাদবর বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।”

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ্ আহম্মদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

শরীয়তপুরে জানাজার আগে ককটেল আতঙ্ক, স্ট্রোকে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : 06:34:47 pm, Friday, 16 January 2026