Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী

লোডশেডিং মেনে নেয়ার অনুরোধ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির

  • Reporter Name
  • আপডেট সময় : 06:01:21 pm, Wednesday, 19 April 2023
  • 82 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অঞ্চল সমুহে চলমান বিদ্যুতের লোডশেডিং মেনে নেয়ার অনুরোধ জানিয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। এক বিবৃতিতে সমিতি জানায়, বর্তমানে দেশে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। রমজানের শুরুতে তাপমাত্রা ছিল ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস। পবিত্র রমজানের শুরুতে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা অনুযায়ী বিদ্যুতের প্রাপ্যতা/সরবরাহ সমান সমান ছিল। ফলে সে সময় লোডশেডিংয়ের প্রয়োজন হতো না। বর্তমানে অত্যাধিক গরমের কারণে গ্রাহক প্রান্তে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। অনেকেই একটি ফ্যানের পরিবর্তে একাধিক ফ্যান/এসির ব্যবহার করছেন। কিন্তু সে অনুযায়ী বিদ্যুতের প্রাপ্যতা/সরবরাহ বাড়েনি। সারাদেশে এভাবেই চাহিদা বেড়েছে এবং ঘাটতি রয়েছে। প্রচন্ড তাপদাহের সময় বিদ্যুতের চাহিদা ও প্রাপ্যতার মধ্যে সমন্বয় করতে হচ্ছে। যার কারণে সারা দেশের ন্যায় কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল উপজেলার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যুৎ একটি চলমান প্রক্রিয়া। একে সঞ্চয় করে রাখার কোন সুযোগ নেই। অনেক গ্রাহকই অনুরোধ করেন, দিনের বেলা ১-২ ঘন্টা লোডশেড দিলেও রাতে বা ইফতার কিংবা তারাবির নামাজের সময় বা সাহরির সময় বিদ্যুৎ যাতে না যায়। কিন্তু বাস্তবতা অনুযায়ী সেটা সম্ভব নয়। কারণ রাতে বা ইফতারের সময় বা তারাবির নামাজের সময় কিংবা সাহরির সময় যদি আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক বিদ্যুৎ না পাই, তাহলে কিছু সংখ্যক গ্রাহককে লোডশেডিংয়ের আওতার মধ্যে থাকতে হচ্ছে, যার জন্য কক্সবাজার পবিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। আশা করা যায়, খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

তাই গ্রাহকদের ধৈর্য্য ধারণসহ লোডশেডিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে এবং বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

লোডশেডিং মেনে নেয়ার অনুরোধ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির

আপডেট সময় : 06:01:21 pm, Wednesday, 19 April 2023