Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

লোকসান ও পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের পোল্ট্রি শিল্পের উদ্যোক্তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:53 pm, Thursday, 8 December 2022
  • 238 বার পড়া হয়েছে

লোকসান ও পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের পোল্ট্রি শিল্পের উদ্যোক্তারা

মোঃ সৌরভ হোসাইন (সবুজ) স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

উৎপাদন খরচ বৃদ্ধি, লোকসান ও পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের পোল্ট্রি শিল্পের অনেক উদ্যোক্তা। ঋণগ্রস্ত হয়ে বেশ কয়েকজন খামার বন্ধ করে দিয়েছেন। জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ছোট-বড় খামারের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার জানিয়েছেন, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৬০ ভাগ খামার। বেকার হয়ে পড়ছেন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ।

লোকসান গোনা উদ্যোক্তারা বলছেন, পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের মূল্য বেড়েছে দফায় দফায়। কিন্তু সে অনুপাতে উৎপাদিত ডিম ও মুরগির দাম বাড়েনি। এ ছাড়া অজ্ঞাত রোগের প্রাদুর্ভাবেও উৎপাদন কমে গেছে।

চলতি বছরের প্রথম তিন মাসে প্রতি বস্তা মুরগির খাদ্যের দাম বেড়েছে মানভেদে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বর্তমানে ৫০ কেজি ওজনের এক বস্তা ব্রয়লার মুরগির খাদ্য ৩ হাজার থেকে ৩ হাজার ২০০, সোনালি মুরগির খাদ্য ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ ও লেয়ার মুরগির খাদ্য ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

উৎপাদিত ডিম বিক্রি হচ্ছে ৯ টাকা, ব্রয়লার মুরগি ১২০ থেকে ১৪০ টাকা কেজি ও সোনালি মুরগি ২৪০ থেকে ২৬০ টাকায়। উদ্যোক্তারা বলছেন, পোল্ট্রির খাদ্যের দাম একবার বাড়লে তা আর কমছে না, কিন্তু মুরগি বা ডিমের দাম এক সপ্তাহ বাড়লে পরের সপ্তাহেই কমছে। এর ওপর যোগ হয়েছে নতুন রোগ ‘ফাউল টাইফয়েড’। রোগে আক্রান্ত হলে এক দিনেই মারা যায় খামারের কয়েক শ মুরগি।

বর্তমানে সিরাজগঞ্জ জেলায় ২ হাজার ৬৫৭টি নিবন্ধিত খামারে রয়েছে প্রায় ৪ লাখ ৯৪ হাজার ২৫৯টি মুরগি। অনিবন্ধিত খামার ও খামারে থাকা মুরগির সংখ্যা এর প্রায় দ্বিগুণ।

সদরের শিয়ালকোল এলাকার হেলাল আহমেদ বলেন, খাদ্য, ওষুধসহ সবকিছুর দাম বেশি। ডিমের দাম বাড়লে আবার কমে যায়। ওষুধের দাম বাড়লে আর কমে না। এতে খামারিরা লোকসানের মুখে আছেন।

সলঙ্গার খামারি এস কে আতিক ও গিয়াস সরকার বলেন, বর্তমানে পোল্ট্রি খামারিদের অবস্থা খারাপ। মুরগি উৎপাদন করে মাংস ও ডিমের দামে বাজারে কোনো সমন্বয় নেই।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার বলেন, মাঝে মধ্যে টিকা কার্যক্রম চালানো হয়, যা সুলভমূল্যে। পোল্ট্রি খাদ্যের দাম বাড়ার ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে খামারিদের সরকারিভাবে প্রণোদনা ও বাজার তদারকির উদ্যোগ নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

লোকসান ও পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের পোল্ট্রি শিল্পের উদ্যোক্তারা

আপডেট সময় : 06:39:53 pm, Thursday, 8 December 2022