Dhaka , Monday, 23 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর

  • Reporter Name
  • আপডেট সময় : 01:31:23 am, Monday, 23 March 2026
  • 1 বার পড়া হয়েছে

চঞ্চল,

সীমান্ত রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও মানবিক সেবায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। রবিবার (২২ মার্চ) সকালে ব্যাটালিয়ন সদর সংলগ্ন ‘সীমান্ত আয়োজন’ ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত ৭ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিজিবি সদস্যরা।

আজ সকাল ৮টা ২৯ মিনিটে ঢাকাগামী ‘তিশা এন্টারপ্রাইজ’ (ঢাকা মেট্রো ব-১২-২০৭৬) নামক একটি দ্রুতগতির বাসের সাথে অটোরিকশার সংঘর্ষের বিকট শব্দ শুনেই ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। অটোরিকশার ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকে পড়া ০৬ জন যাত্রী এবং চালককে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক।

খবর পাওয়া মাত্রই লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজের তদারকি করেন। তাঁর সরাসরি নির্দেশনায় বিজিবি সদস্যরা কোনো প্রকার সময়ক্ষেপণ না করে নিজস্ব ব্যাটালিয়ন অ্যাম্বুলেন্স ব্যবহার করে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে পৌঁছে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবির এই দ্রুত ও সময়োচিত পদক্ষেপ এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করায় আহতদের অতিরিক্ত রক্তক্ষরণ রোধ করা সম্ভব হয়েছে। বিজিবির এমন তড়িৎ স্থানান্তর প্রক্রিয়ার ফলেই বড় ধরনের কোনো প্রাণহানি বা ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিজিবি সদস্যরা তাঁদের অবস্থার ওপর নজর রাখছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর

আপডেট সময় : 01:31:23 am, Monday, 23 March 2026