Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

লালমনিরহাটে সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় : 06:36:42 pm, Friday, 7 March 2025
  • 103 বার পড়া হয়েছে

লালমনিরহাটে সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেপ্তার ১

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জালালের তেল পাম্প এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হন আনন্দ টিভি’র লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিম।

ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার “৭ মার্চ” মুন নামে ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী।

গ্রেপ্তারকৃত মুন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট ছেলে।

জানা যায়, গতরাতে হাতীবান্ধার জালালের তেল পাম্প এলাকায় অবস্থিত আলাউদ্দিন হোটেলের সামনে রহিমের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে -রমেক- চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হাতীবান্ধার সংবাদমাধ্যম কর্মীরা জানান, আব্দুর রহিম বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই হামলার শিকার হন। তিনি গত ৩ মার্চ বাদী হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ও সির্ন্দুনা ইউনিয়ন আঃ লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। সেই মামলার জেরেই মোশারফ হোসেন খাঁনের ছেলে ও যুবদল নেতা মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত দলবদ্ধ হয়ে সাংবাদিক রহিমের উপর হামলা চালায়।

এ বিষয়ে হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন বলেন, “স্থানীয় পুলিশকে আমরা অপরাধীদের ধরার জন্য সময় বেঁধে দিয়েছি। ওই সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আন্দোলনের জন্য মাঠে নামবো।“

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন-নবী জানান, সাংবাদিকের উপর হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য ব্যক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লালমনিরহাটে সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : 06:36:42 pm, Friday, 7 March 2025