
তৌহিদুলইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
বর্ডার গার্ডবাংলাদেশের লালমনিরহাট ব্যাটালিয়ন “১৫ বিজিবি” এর অধীন ক্যাম্পগুলোর টহল দলেরঅভিযানে গত ফেব্রুয়ারি মাসে সীমান্তএলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যমানের মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানগুলোতে মোট ৬জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার “৩ মার্চ”সকাল ১১ঃ৩০ মিনিটে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতেজানানো হয়, বিজিবি মাদকপাচার ও চোরাচালানপ্রতিরোধের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেজন্য সীমান্তে বিজিবি’র নজরদারিও টহল বৃদ্ধি করা হয়। গত মাস তথা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ২৮দিনে ছয়জন চোরাকারবারি ও চোরাচালানি পণ্যবহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক, পাঁচটি মোটরসাইকেল এবং ছয়টি বাইসাইকেল জব্দসহ ৩৬ লাখ ৯৩ হাজার টাকামূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করা হয়েছে।
বিজিবি’র অধীনগংগারহাট, কুলাঘাট, লোহাকুচি, দূর্গাপুর, দিঘলটারী, বনচৌকি, ঝাউরানী, বুড়িরহাট, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, বিশেষ ক্যাম্প, কাশিপুর, অনন্তপুর এবং রমখানা সীমান্ত থেকে ২৪ লাখ হাজার টাকা মূল্যমানের ৩৪৬৪ বোতল ভারতীয়ফেনসিডিল, ১৫৩.৬ কেজি গাঁজা, ২৩২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দসহ৫ জন আসামিকে আটক করা হয়। অন্যদিকে কুলাঘাট, শিমুলবাড়ী ও বাগভান্ডার সীমান্ত থেকে৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যমানের ৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয় । এছাড়াওদিঘলটারী, মোগলহাট,কাশিপুর, দৈখাওয়া, অনন্তপুর এবং বাগভান্ডার সীমান্তএলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় চিনি, ২ লাখ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয়জিরাসহ আরও ১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য আটককরা হয়।
বিজিবি জানায়, আটক হওয়া মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্যমালামাল কাস্টমস এ জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে লালমনিরহাটব্যাটালিয়ন “১৫ বিজিবি” এর অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম, এসপিপি বলেন , “সীমান্ত দিয়েমাদকপাচার ও চোরাচালান বন্ধ করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এইধারাবাহিকতা অব্যাহত থাকবে।

























