Dhaka , Monday, 23 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটে কুচকাওয়াজ, খেলাধুলা ও সংবর্ধনায় রেলওয়ের বর্ণিল বিজয় উৎসব

  • Reporter Name
  • আপডেট সময় : 12:28:12 pm, Wednesday, 17 December 2025
  • 29 বার পড়া হয়েছে

চঞ্চল,

যথাযোগ্য মর্যাদা, আনন্দ-উচ্ছ্বাস আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগ। কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সাজানো ছিল পুরো আয়োজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে রেলওয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা হয়। সকাল সাড়ে ৭টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৮টায় রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড ভবনসহ বিভাগের সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটির মূল আকর্ষণ ছিল সকাল সাড়ে ৯টায় রেলওয়ে সোহরাওয়ার্দী ময়দানের অনুষ্ঠানমালা। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা।

অনুষ্ঠানে ডিআরএম আবু হেনা মোস্তফা বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও শহীদদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন হতে পেরেছি। তাই জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রচেষ্টা। এই সংস্কৃতি অব্যাহত থাকলে পরবর্তী প্রজন্ম দিবসটির গুরুত্ব অনুধাবন করতে পারবে। মুক্তিযুদ্ধে যেমন পুরো জাতি একত্রিত হয়েছিল, সেই একতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক—এই কামনা করি।”

জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করে রেলওয়ে চিলড্রেন পার্ক (সিপি) স্কুলের শিক্ষার্থীরা। এরপর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি), স্কাউটস ও সিপি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সম্মিলিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী।

স্বাধীনতার সুবর্ণ অর্জন ও বিজয় উল্লাসের পাশাপাশি বীরদের সম্মান জানাতেও ভুলেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ১০টায় রেলওয়েতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় এবং শুভেচ্ছা উপহার হিসেবে তাদের হাতে চাদর তুলে দেওয়া হয়। একই সময়ে রেলওয়ে মেডিকেল বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার পরিমাপ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল ১০টা ১০ মিনিট থেকে শুরু হয় আনন্দঘন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এর মধ্যে ছিল বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা ও বালকদের ঐতিহ্যবাহী মোরগ লড়াই। তবে সবার নজর কাড়ে শিশু-কিশোরদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের সহধর্মিণীদের জন্য আয়োজন করা হয় পিলো পাসিং খেলা।

উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে দুইটি দলের মধ্যে ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের দারুণভাবে উপভোগ করতে দেখা যায়। এর আগে গত ১৪ ডিসেম্বর দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘজীবন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই উৎসবে রেলওয়ে লালমনিরহাট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর

লালমনিরহাটে কুচকাওয়াজ, খেলাধুলা ও সংবর্ধনায় রেলওয়ের বর্ণিল বিজয় উৎসব

আপডেট সময় : 12:28:12 pm, Wednesday, 17 December 2025