Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:26:55 am, Sunday, 20 April 2025
  • 129 বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার শস্য গুদাম সংলগ্ন রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মানসিকভাবে ভারসাম্যহীন সাহিদা নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার -১৯ এপ্রিল- বিকেলে ঘটা দুর্ঘটনাটিতে সাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মো. মাহমুদুন-নবী।

নিহত সাহিদা বেগম -৫০-ওই এলাকার মৃত ফজল হকের মেয়ে। 

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সাহিদা একজন স্বামী পরিত্যক্তা নারী ও তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার প্রথম স্বামী রজব আলি তাকে তালাক দেওয়ায় পর তিনি আরেকটি বিয়ে করেন। রজব আলির সাথে সংসার করার সময় তার জাহিদুল ইসলাম নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। জাহিদুল ঢাকায় চাকরি করেন। তবে ছেলে জাহিদুল সাহিদার কোনও খোঁজখবর রাখতেন না। দ্বিতীয় বিয়ে করার কিছুদিনের মধ্যেই তার সেই স্বামী তাকে তালাক দেয়ায় তিনি মানসিক আঘাত পান। এক পর্যায়ে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এই রোগের কারণে রাস্তায় রাস্তায় বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতেন সাহিদা। 

শনিবার বিকেলে তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বলে ধারণা করেন এলাকাবাসী। 

তারা জানান, ওই সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন তার কাছাকাছি আসলে তিনি হঠাৎ করে রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুন- নবী জানান, সাহিদা নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে শোনার পর রেলওয়ের জিআরপিকে -জেনারেল রেলওয়ে পুলিশ- জানানো হয়েছে।

জিআরপি থানার অফিসার ইনচার্জ মামুন হাসান বলেন, “ ঘটনাটি শোনার পর পরই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই নারীর মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাহিদা মানসিকভাবে ভারসাম্যহীন বলে জেনেছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু 

আপডেট সময় : 11:26:55 am, Sunday, 20 April 2025