আবু তালেব
লালপুর- নাটোর-প্রতিনিধি।।
নাটোরের লালপুরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া শেষ হয়েছে। শুক্রবার – ২৫ অক্টোবর- সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন জমাদান পর্ব শেষ হয়।
মনোনয়নপত্র উত্তোলন শেষে লালপুর উপজেলার পিজাইডিং অফিসারের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির এসব তথ্য জানান।
তিনি বলেন- সভাপতি পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন দুইজন সালাহ্ উদ্দিন ও ইনতাজ আলী- সহ-সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দুইজন। এরা হলেন- শাহীন ইসলাম- আব্দুল মোতালেব রায়হান। সাধার সম্পাদক পদে দুই জন হলেন ফারহানুর রহমান ও জামিরুল ইসলাম। যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনয়ন পত্র উত্তোলন করেছেন চারজন হলেন- ফজলুর রহমান- আব্দুল্লা আল মামুন- আসিরুল ইসলাম ও সজীবুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন আল বেরুনী ও শাকিল আল সিফাত। ও দপ্তর সম্পাদক পদে দুজন আবু তালেব ও সাব্বির আহমেদ মিঠু । অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা বিহীন ফরম উত্তোলন করেন- অর্থ সম্পাদক পদে জামিল হোসেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুর রহমান- ধর্ম ও ক্রিড়া সংযুক্তি পদে মোঃ শিমুল ইসলাম ও কার্যকরী সদস্য দুইজন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন।

























