
সালমান মির্জা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর-২ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে রায়পুর উপজেলার ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৯নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মাজি-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুর রহমান সুজন পাটওয়ারী বলেন, “লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করতে আমাদের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছাতে হবে।”
বৈঠকে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

























