Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

রূপসায় জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:54:46 pm, Thursday, 23 October 2025
  • 213 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, খুলনা:

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান রূপসা উপজেলা পরিদর্শন করেছেন।দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান রূপসা উপজেলার খুদির বটতলায় “জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৫” উপলক্ষে আয়োজিত হেলমেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আয়োজন করে খুলনা সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোটরসাইকেল চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে তিনি রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রূপসা উপজেলা কার্যালয় আয়োজিত “কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া জেলা প্রশাসক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, যাতে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলে ও খেলাধুলার মাধ্যমে শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত হয়।

পরবর্তীতে তিনি রূপসা উপজেলা ভূমি অফিস ও নৈহাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সেবা কার্যক্রমের মান উন্নয়ন ও জনগণের দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

রূপসায় জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আপডেট সময় : 09:54:46 pm, Thursday, 23 October 2025