Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 03:12:16 pm, Sunday, 28 December 2025
  • 27 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায়, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার দাউদপুর ইউনিয়নের নূরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই ক্যাম্পেইনে সকাল থেকেই সেবা নিতে আসা সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। বিশেষ করে মেডিসিন, চক্ষু ও চর্মরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে রোগীদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, দিনব্যাপী এই ক্যাম্পেইনে ওই এলাকার সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ অঞ্চলের আইন শৃংখলা রক্ষার পাশাপাশি এধরনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও ঔষধ প্রদানের এই মানবিক উদ্যোগের প্রতি দাউদপুরবাসী গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যেখানে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, সেখানে নিজ এলাকায় এমন সেবা পাওয়া তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডি়য়ার জেনারেল মো: আনোয়ার উজ জামান, পিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি উক্ত ক্যাম্পেইনে উপস্থিত হয়ে সেবার গুনগত মান পরিদর্শন করেন এবং রোগীদের সাথে এ ব্যাপারে আলাপ করেন। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা এব্যাপারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মূলত বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়মিত জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : 03:12:16 pm, Sunday, 28 December 2025