রূপগঞ্জ -নারায়ণগঞ্জ- সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সন্ত্রাস- চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছে। গতকাল ১০আগষ্ট শনিবার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হামিদুল হক খাঁন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান- বিএনপি নেতা আব্দুল হালিম- আব্দুল জলিল- রমজান হোসেন- আলী হোসেন- যুবদল নেতা মোশাররফ হোসেন- এডভোকেট আমিরুল ইসলাম ইমন- তারিকুল ইসলাম বিপুল- আবু মোহাম্মদ মাসুম- সুলতান মাহমুদ- জজ মিয়া- মশিউর রহমান টিপু- কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর মহিবুর রহমান- আব্দুল মান্নান পারভেজ- সাদ্দাম- আলো- সানাউল্লাহ মান্নান সানী- হাওয়া বেগম প্রমুখ।
সভায় বক্তরা বলেন- সন্ত্রাস- চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা পূর্ণপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। উত্তাল তরঙ্গে সকল অনিয়ম ভেসে যাবে।
বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেউ কোন প্রকার ভাংচুর- লুটপাট- বিশৃঙ্খলা ও মন্দিরে হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শ্মরণে এম মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কাঞ্চন পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

























