
মাকসুদুল হোসেন তুষার,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালিত করা হয়। বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব ভূইয়া , আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান সোহেল,
যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক আল আমিনসহ আরো অনেকে।

























