Dhaka , Monday, 16 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট কবি আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কুড়িগ্রামে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা: লালমনিরহাট থেকে ঘাতক ট্রাক চালক গ্রেফতার কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৩৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যৌথ বাহিনীর হাতে যুবক গ্রেপ্তার নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীয়তপুরে আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির ডিজিটাল নিরাপত্তা ও তৃণমূলের সেতুবন্ধনে এক অনন্য কারিগর ড. জিয়াউদ্দিন হায়দার রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বসতঘর ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট শরীয়তপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, পৌর যুবদল সভাপতিকে আটক করলো সেনাবাহিনী রূপগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তার ইঙ্গিত প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের উদ্যোগে পালিত হলো সুন্দরবন দিবস রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রস্তাবিত মন্ত্রিসভা তালিকায় ধর্ম মন্ত্রী হিসেবে কায়কোবাদ। নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি

রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট

  • Reporter Name
  • আপডেট সময় : 01:41:45 pm, Monday, 16 February 2026
  • 5 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুল এর অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ এক লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খুলতে এসে প্রথমে বিষয়টি নজরে আসে।
স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, ভেতরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নগদ অর্থসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে তার সন্দেহ।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট

রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট

আপডেট সময় : 01:41:45 pm, Monday, 16 February 2026