মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৭ই অক্টোবর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ- ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা- অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরিন আক্তার ফারিয়া- কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোনিয়া চৌধুরী- সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম মকসুদুল আবেদীন- কৃষক আব্দুল মতিন- রমজান উদ্দিন চৌধুরী রাসেল প্রমূখ। সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।

























