Dhaka , Monday, 9 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সিএমপি ‘র উদ্যোগে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল

রূপগঞ্জের তারাবো পৌরসভার অবৈধ দখলকৃত ২৫ কোটি টাকার জমি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:05:51 pm, Tuesday, 4 January 2022
  • 222 বার পড়া হয়েছে

রূপগঞ্জের তারাবো পৌরসভার অবৈধ দখলকৃত ২৫ কোটি টাকার জমি উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।

ঢাকা-সিলেট মহাসড়কের সীমানা ঘেঁষে অবস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো মৌজার আরএস ১০৪, ১০৬ নং দাগের সড়ক ও জনপথের (সওজ) এবং খাস খতিয়ানের ২৫ কোটি টাকা মূল্যের ১২৬ শতাংশ অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করেছে তারাবো পৌরসভা। গতকাল ৪ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। ২০০৪ সাল থেকে আড়িয়াবো গ্রামের বাসিন্দা শাহীন ভুঁইয়া স্বপন অবৈধ দখলে নিয়ে নিজ নামে মার্কেট, দোকান, টেইলার্স, সেলুন,ফার্ণিচারের দোকান, রড সিমেন্টের দোকান, সেলাই কারখান, গাড়ির টিকেট কাউন্টার ও টিনশেট বসত ঘর গড়ে তোলেন। স্থানীয় প্রশাসন, ভূমি অফিস, পুলিশ, রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে তিনি এ জমি ভোগ দখল করে আসছিলেন।
উচ্ছেদ অভিযানে তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন,সচিব তাইজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জাকির হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাবো পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, লায়লা পারভিন, রাসেল সিকদার, মাহফুজা আক্তার, আক্তার হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অভিযানে উচ্ছেদ হওয়া জাহিদ ষ্টোরের মালিক জাহিদ হাসান বলেন, জমির মালিক দাবিদার শাহীন ভুঁইয়া স্বপনের কাছ থেকে তিনি পজিশন ক্রয় করে দোকান ঘর তুলেছেন। জমিটি শাহীন ভুঁইয়া অবৈধভাবে দখল করেছিলেন কিনা তা জাহিদ হাসানের জানা নেই বলে দাবি করেন।
অভিযানে উচ্ছেদ হওয়া তাইজউদ্দিন ও শাহজাহান মিয়া বলেন, অবৈধ দখলের বিষয়টি না জেনেই তারা শাহীন ভুঁইয়া স্বপনের কাছ থেকে জমি ক্রয় করে সরকারি জমিতে বসত ঘর নির্মাণ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এ ব্যাপারে অবৈধভাবে দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাহীন ভুঁইয়া স্বপন বলেন, অন্যায়ভাবে আমার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছরে বহুবার নোটিশ করেও তাদের উচ্ছেদ করা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে তারাবো পৌর মার্কেট নির্মাণ করে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও ভ‚মিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিয়মানুযায়ী দোকান বরাদ্দ দেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক

রূপগঞ্জের তারাবো পৌরসভার অবৈধ দখলকৃত ২৫ কোটি টাকার জমি উদ্ধার

আপডেট সময় : 10:05:51 pm, Tuesday, 4 January 2022